শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ তোলা হয়। এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়।

ওসি আরও বলেন, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। আর আইডিয়াল কলেজ কলাবাগান থানা এলাকার আওতাধীন। সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে নতুন করে এই সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

এই সমস্যা সমাধানে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেছিলেন তারা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নব গঠিত আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

নিয়ত যখন খালিছ, স্বপ্ন তখন হাতের মুঠোয় শ্লোগানকে সামনে রেখে, আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল

ইতিপূর্বে ভোট আপনারাও দিতে পারেননি আমরাও দিতে পারেনি-আমিরুল ইসলাম আলিম 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সন্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক আমিরুল ইসলাম খান আলিম উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রমানিককে

সলঙ্গায় গ্রাম আদালতে ন্যায় বিচার পাচ্ছেন সাধারণ মানুষ

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে গ্রাম আদালতের কার্যক্রম। গত ৬ মাসে ইউনিয়ন পরিষদের তথ্যে মতে জানাযায় এখন পর্যন্ত মোট মামলা

জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন,

সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের (ফ্ল্যাট) সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজারমূল্য প্রায়