শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়, অন্যরা সরে যান।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদনগর এলাকার মৃত মনির আহমদের ছেলে মো. হুমায়ুন কবির (৪০), একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), মৃত সামসুল হকের ছেলে সিরাজিল হক মনজু (৩৫), চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এবং একই ইউনিয়নের মৃত শফি উল্লাহর ছেলে শরিয়ত উল্লা (৪০)।

ওসি নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নামে পূর্বের মামলা রয়েছে। এসব মামলায় তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তুলা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার

শেখ হাসিনাসহ ৩ জনের বিচারকাজ শেষ, রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১৩

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনার নাম ,ভারতে তোলপাড়

অনলাইন ডেস্ক: ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য

জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, ভার্চুয়ালি বার্তা দেবেন খালেদা-তারেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী

বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সমাবেশ ও আলোচনা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ