শরীয়তপুরে ভোরে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খুলে উধাও কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্ধ থাকা জেলা কার্যালয় খুলেছে দলটির নেতাকর্মীরা। এসময় কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা। তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের পালং বাজারে অবস্থিত দলটির জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে।,

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে ১০-১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালং বাজারে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে হাজির হন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পড়া ছিলো। তারা দলীয় স্লোগান দিয়ে কার্যালয়টির দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা দেয়ালে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। এরপর চলে যান তারা। তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনার এক মিনিটের একটি ভিডিও শরীয়তপুর আওয়ামী লীগ নামের একটি পেইজে আপলোড করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করছে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন।

ভিডিওটিতে দেখা যায়, কিছু লোক আওয়ামী লীগের স্লোগান দিয়ে হাতে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি নিয়ে উপস্থিত হয়েছেন। এরপর তারা ছবিগুলো কার্যালয়ের ভেতরে দেয়ালে টাঙিয়ে দেন।

বিষয়টি জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটার দিকে লেগে যাওয়া ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল

কুষ্টিয়ায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া সদরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে বাইপাস এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে

খালাস পেলেন বাবর। কেন বাবরকে এত ভয় পায় ভারত

নিজস্ব প্রতিবেদক: ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাবরের মুক্তিতে বাধা নেই। মঙ্গলবার

রায়গঞ্জে তারুণ্যের উৎসবে যুব সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ নানা কর্মসূচীর মধ্যে দিয়েছে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত- আহত ১০

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত ও ১০জন

সিরাজগঞ্জে হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে উপজেলা প্রশাসনের