শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সাঈদ হোসেন চৌধুরী বরাবরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে প্রদত্ত ঘোষণাপত্র বাতিল আদেশ, কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল নিশি জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক মুদ্রাকর হিসেবে শফিক রেহমানকে দেওয়া ঘোষণাপত্র কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। রুলে ঢাকা জেলা প্রশাসকসহ অন্যান্য রেসপন্ডেন্টদের এর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

সাঈদ হোসেন চৌধুরীর দায়ের করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে গত ২৪ মার্চ ২০২৫ তারিখে হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি তামান্না রহমান খালিদি উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং উপস্থিত কাগজপত্র পর্যালোচনা করে রেসপন্ডেন্টগণের বিরুদ্ধে এই মর্মে রুল নিশি জারি করেন।

প্রসঙ্গত, শফিক রেহমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ ২০২৫ সাঈদ হোসেন চৌধুরীর বরাবরে থাকা দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে ঘোষণাপত্র বাতিল করে সরকার। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এর মাত্র ৬ দিন পর ১৮ মার্চ সাংবাদিক শফিক রেহমানের নামে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন দেয়া হয়। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প

বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত

অনলাইন ডেস্ক: সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায়

ট্রেন বিকল হয়ে বিপদে যাত্রী, খাবার-পানি নিয়ে এগিয়ে এলেন স্থানীয়রা

পাবনা প্রতিনিধি: চলতে চলতে হঠাৎ বিকল হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। কাছাকাছি কোনো স্টেশনও নেই। বিকল্প আরেকটি ইঞ্জিন এসে ট্রেন সচল করতে লাগবে প্রায় সাড়ে তিন

দাঁড়িপাল্লার সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী–পুরুষের জামায়াত যোগদান

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী, পুরুষ ও যুবক দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।, নির্বাচনি জনসভা শেষে

সাত কলেজ শিক্ষার্থীদের রাজপথে নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে বের হয়ে আসা সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন

৭৭ হাজার টাকার কাজ, ঘুষ ১ কোটি: পাঠ্যবই তদারকিতে দুর্নীতির ভয়াবহ চিত্র

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তকের মান যাচাইয়ে নিয়োজিত পরিদর্শন এজেন্সিগুলোর মধ্যে চলছে এক অস্বাভাবিক প্রতিযোগিতা। সরকার যেখানে কোটি টাকার বেশি ব্যয়ে বই ছাপার