লোকসানে দিশেহারা টাঙ্গাইলের প্রান্তিক পোল্ট্রি খামারি, উৎপাদন খরচের নিচে বিক্রি হচ্ছে ডিম

নিজস্ব প্রতিবেদক টানা চার মাস ধরে উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকার প্রান্তিক পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। খামারিদের তথ্য অনুযায়ী, প্রতি ডিম উৎপাদনে খরচ প্রায় সাড়ে ৯ টাকা হলেও বাজারে তা বিক্রি করতে হচ্ছে গড়ে সাড়ে ৬ টাকায়। ধারাবাহিক লোকসান, ঋণের চাপ ও বকেয়া বিলের কারণে অনেক খামারি খামার বন্ধ করে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে লোকসানের কারণে খামারিদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। খামারিরা আশঙ্কা করছেন, এ অবস্থা চলতে থাকলে একের পর এক ক্ষুদ্র ও প্রান্তিক খামার বন্ধ হয়ে যাবে। এতে ভবিষ্যতে বাজারে সরবরাহ সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম চকদার এক সময় নিজস্ব পোল্ট্রি খামার পরিচালনা করতেন। বর্তমানে তিনি জীবিকা নির্বাহের জন্য একটি ভবনে দারোয়ানের কাজ করছেন। দীর্ঘদিনের লোকসান, রোগবালাই ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে খামার পরিচালনা বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান।

জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অনেক খামারি খামার গুটিয়ে ফেলেছেন। কেউ অন্য পেশায় যুক্ত হয়েছেন, আবার কেউ ঋণের চাপের কারণে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। যারা এখনও খামার চালু রেখেছেন, তারাও লোকসানের কারণে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

খামারিদের তথ্য অনুযায়ী, বাজারে ডিমের খুচরা মূল্য তুলনামূলক বেশি হলেও খামার পর্যায়ে দাম কম। খামার থেকে প্রতি হালি ডিম ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি করতে হলেও খুচরা বাজারে তা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ব্যবধানের কারণে মধ্যস্বত্বভোগীদের আধিপত্যের অভিযোগ তুলছেন খামারিরা।

ভূঞাপুরের খামারি খন্দকার জাহাঙ্গীর আলম জানান, তিনি গত ২ মার্চ প্রতি ডিম বিক্রি করেছেন সাড়ে ৬ টাকায়, অথচ উৎপাদন খরচ হয়েছে প্রায় সাড়ে ৯ টাকা। গত চার মাস ধরে প্রতিটি ডিমে প্রায় তিন টাকা করে লোকসান হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তার তথ্য অনুযায়ী, এক হাজার মুরগি পালনে প্রায় সাড়ে ৮ লাখ টাকা ব্যয় হয়েছে এবং বর্তমানে খামারে কর্মচারীর সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন।

একই এলাকার খামারি আব্দুল মালেক জানান, তার খামারে প্রতিদিন প্রায় ৪০ হাজার টাকা লোকসান হচ্ছে এবং প্রতি মাসে লোকসানের পরিমাণ চার লাখ টাকার বেশি। গত তিন মাস ধরে তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি এবং প্রায় এক লাখ ২০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অপর খামারি আলম হোসেন জানান, তার খামারে প্রায় ২০ হাজার মুরগি রয়েছে। ডিমের কম দামের কারণে দেড় মাসে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা লোকসান হয়েছে বলে তিনি তথ্য দেন। দ্রুত বাজার পরিস্থিতির উন্নতি না হলে খামার চালু রাখা কঠিন হয়ে পড়বে বলে তিনি জানান।

কৃষি অর্থনীতিবিদ এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম জানান, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বড় পরিসরে উৎপাদন করতে পারায় তাদের উৎপাদন খরচ তুলনামূলক কম হয়, কিন্তু ছোট খামারিদের খরচ বেশি পড়ে। অনেক ক্ষেত্রে ক্ষুদ্র খামারিরা সরকারি সুবিধা ও ঋণ পাওয়ার ক্ষেত্রেও পিছিয়ে থাকেন।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন চৌধুরী জানান, প্রান্তিক খামারিদের দীর্ঘদিনের শ্রমের ওপর ভিত্তি করেই দেশের প্রায় ৫০ হাজার কোটি টাকার পোল্ট্রি শিল্প গড়ে উঠেছে। তিনি বলেন, এসব খামারিকে টিকিয়ে রাখতে বাজার ব্যবস্থাপনার সংস্কার, স্বল্পসুদে ঋণ এবং কৃষক কার্ড প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এ বি এম খালেদুজ্জামান জানান, আগের তুলনায় পোল্ট্রি খামারের সংখ্যা কমেছে। তিনি আরও জানান, সম্প্রতি প্রণীত পোল্ট্রি উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন হলে খাতটির সুরক্ষা ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার জানাজা: নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। জানাজাস্থলে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন

বাংলাদেশের পাঠ্যবইয়ে থাকা মানচিত্র নিয়ে আপত্তি চীনের

নিজস্ব প্রতিবেদক: দেশের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে চীন।

আওয়ামী লীগ ও জাপার ঘাঁটি লক্ষ্য করে বিএনপির বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে জয়হীন থাকা ৫৭ আসনে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতি বা অনিশ্চিত অংশগ্রহণের

ক্যালিফোর্নিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৭৮ একর বনভূমি ভস্মীভূত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আতশবাজি তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৭৮ একর বনভূমি। বিস্ফোরণের পর

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

স্বেচ্ছাসেবক লীগ নেতার কাঁধে হাত রেখে চলেন জেলা বিএনপির আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুর রহিম এখন পৌর শ্রমিক দলের সহসভাপতি। তিনি সাভারে