‘লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখর হবে আরাফাতের ময়দান

নিজস্ব প্রতিবেদক: মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল। আজ ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পবিত্র আরাফাতের ময়দান। পাপমোচনের আকুল বাসনায় মহান আল্লাহর কাছে ক্ষমা ও মুক্তির প্রার্থনা করবেন তারা।

মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল। আজ ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পবিত্র আরাফাতের ময়দান। পাপমোচনের আকুল বাসনায় মহান আল্লাহর কাছে ক্ষমা ও মুক্তির প্রার্থনা করবেন তারা।

গতকাল সৌদি আরবের মিনায় অবস্থান করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সেখানে নিজ নিজ তাঁবুতে ইবাদতে মশগুল ছিলেন তারা। আজ ফজরের নামাজ আদায় করেই আরাফাতের ময়দানে রওনা হবেন হজযাত্রীরা। তাদের মুখে সমবেত সুরে ধ্বনিত হবে ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক, লা শারিকা লাকা’ (অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।

আজকের দিনটিকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। এ দিন আরাফাত দিবস নামে পরিচিত। এই দিনে আরাফাতের ময়দানে হাজিরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা ও পাপমোচনের জন্য কান্নাকাটি করেন। আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান শেষে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। রাতে সেখানেই খোলা মাঠে অবস্থান করবেন। এরপর সেখান থেকে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন হাজিরা।

শুক্রবার মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর মিনায় যাবেন হাজিরা। মিনায় শয়তানের উদ্দেশ্যে সাতটি পাথর মারা শেষে পশু কোরবানি দেবেন তারা।

এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ১৪ লাখ ৭০ হাজার হজযাত্রী হজপালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন। স্থানীয় হজযাত্রী মিলে এ সংখ্যা প্রায় ২০ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশী হজযাত্রীর সংখ্যা ৮৬ হাজার ৯৫৮।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, খাবার বঞ্চিত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই

ডিএনসির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় হাতে-নাতে আটক ১৩, বহিষ্কার ১৮

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রতারণার অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৫ জন পরীক্ষার্থী প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ

ঈদে বাদাম ও আলুবোখারার দাম চড়া, মসলার দাম স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি থাকায় রাজধানীর বাজারে পেস্তা, কাঠবাদাম, চিনাবাদাম এবং আলুবোখারার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। মসলাজাতীয় পণ্যের দাম আগের মতো স্থিতিশীল থাকলেও

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে বিতর্কিত ফোনালাপে নৈতিক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার তাকে

জোট ভেঙে পড়লো ইউটিজে, সংকটে নেতানিয়াহু সরকার

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে রাজনৈতিক সংকটে পড়েছেন। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে ইহুদি কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)।

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন: জামায়াতে আমির

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে), রাত সাড়ে ১২ টায়