রোহিঙ্গা ভোটার শনাক্তে জাতিসংঘের দারস্থ হচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে নির্যাতন ও গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গারা টাকার বিনিময়ে ভোটার হওয়ার চেষ্টা করছে, ভোটার হচ্ছে। ইতোমধ্যে কোনো কোনো রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েও গেছে। তাই নড়েচড়ে বসছে ইসি

সাংবিধানিক এ প্রতিষ্ঠান রোহিঙ্গাদের ভোটার হওয়া বন্ধ করার প্রক্রিয়া খুঁজছে। তাই তাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা তাদের বায়োমেট্রিকসহ ডাটাবেইজ (তথ্যভাণ্ডার), ব্যবহার করতে চায় ইসি। যদি ইসি এটা যথাযথভাবে ব্যবহার করতে পারে, তাহলে রোহিঙ্গাদের ভোটার হওয়া সহজেই আটকাতে পারবে।

ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে বাংলাদেশ রোহিঙ্গার সংখ্যা ১০ লাখের বেশি। এসব রোহিঙ্গা অর্থের বিনিময়ে বিভিন্ন চক্রের মাধ্যমে এনআইডি কার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেকে এনআইডি কার্ড পেয়েও গেছে। এগুলোর সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারও করা হচ্ছে। তবে, এ সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) কাছে থাকা রোহিঙ্গাদের ডাটাবেইজ ব্যবহার করতে চায় ইসি। এতে রোহিঙ্গাদের আঙুলের ছাপ দিয়েই তাদের শনাক্ত করা যাবে এবং রোহিঙ্গা ভোটার হওয়ার যে প্রবণতা তা অনেকটাই হ্রাস পাবে।’

সূত্র জানিয়েছে, তথ্যভাণ্ডারটি রয়েছে ইউএনএইচসিআরের কাছে। ইউএনএইচসিআর হলো জাতিসংঘের একটি সংস্থা—যারা শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের সহায়তা, সুরক্ষা ও তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন, স্থানীয় একীভূতকরণ বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনে সহায়তা করে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ইসির সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। যদি আমরা জাতিসংঘের ডাটাবেইজ ব্যবহার করতে পারি, তবে রোহিঙ্গাদের ভোটার করা থেকে বিরত রাখতে পারব। সহজেই আমরা যাচাই-বাছাই করতে পারব কোনো রোহিঙ্গা ভোটার হয়ে থাকলে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র কয়েক দিনব্যাপী সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ‘আর্মাডা’ বলে উল্লেখ করেছেন,

গাজায় কাফনের কাপড়ের সঙ্কট, জানালার পর্দা-চাদরই শেষ ভরসা

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছেন। নিহতদের দাফনের জন্য কাফনের কাপড় পর্যন্ত মিলছে না। হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা,

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে শাসক স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের

দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

সাভার প্রতিনিধি: দাওয়াত না দেওয়ায় সাভারের আশুলিয়া থানা যুবদলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও বিএনপি নেতা ইদ্রিস

নতুন মন্ত্রণালয় পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ