রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে এবং তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবন সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের সময় সংসদে কারা উপস্থিত থেকে বক্তব্য শুনছেন, তা দেশবাসী দেখতে চায়। তার দাবি, এখান থেকেই দেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত হবে—ফ্যাসিবাদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে। যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন, তাদের রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে বাধা সৃষ্টি করা এবং অভিশংসনের দাবি তোলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের জনরায় অনুযায়ী এবং জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার দীর্ঘদিন ধরে দুর্বিষহ জীবনযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, যারা এসব মানুষকে শহীদ বা আহত করেছে, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের দাবি জানানো হলেও এখনো সেই ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ হয়নি। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠলেও সংবিধানের দোহাই দিয়ে এবং সম্ভাব্য অস্থিতিশীলতার কথা বলে তা বাস্তবায়ন হতে দেওয়া হয়নি।

রাষ্ট্রপতির অভিশংসনে এখন আর কোনো সাংবিধানিক জটিলতা নেই বলে দাবি করে তিনি বলেন, সংসদ এখন আইনগতভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। কর্মসূচিতে সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণাও দেন এনসিপির এই মুখপাত্র।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে

কুষ্টিয়ায় আসামির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ছেলে সহ আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় অভিযানের সময় আসামির ছুরিকাঘাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসরাফিল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬

এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের

সিরাজগঞ্জ -৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া, সলঙ্গা আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা

মন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ জন্য ওই পদে দায়িত্ব পালনের

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো রোভার স্কাউটস 

নিজস্ব প্রতিবেদক: ‘আসুন মানবতার পাশে দাঁড়াই এবং একসাথে সহানুভূতির হাত বাড়াই’ এই শ্লোগানে আহবান জানিয়ে রাজশাহীর শীতের তীব্রতায় বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী পলিটেকনিক