রায়গঞ্জে ভূমি অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা–বগুড়া মহাসড়কের দাথিয়া দিগর এলাকায় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগী মো. জমশের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ভূমি মালিক এস. এম. রুবেল হোসেন, আমজাদ হোসেন, দেলবার আলী, কে. এম. আব্দুর রশিদ, কে. এম. রায়হান কবির রানা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বগুড়া থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম. মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু হলেও সরকার যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছে তা বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম। ঢাকা–বগুড়া মহাসড়কের ৪ লেন প্রকল্পে ওই মৌজায় ভূমি অধিগ্রহণে যে অর্থ নির্ধারণ করা হয়েছিল, তার কয়েক বছর পরে এসে রেলপথ নির্মাণ প্রকল্পে ভূমির মূল্য কয়েকগুণ কম নির্ধারণ করায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন এ অঞ্চলের জমির মালিকরা।

তারা বলেন, যে মূল্যে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে তা দিয়ে অন্যত্র জমি ক্রয় বা স্থানান্তর কোনভাবেই সম্ভব নয়। তাই ন্যায়সংগত ক্ষতিপূরণ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবিগুলো মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় জমির মালিকসহ স্থানীয় শতাধিক নারী–পুরুষ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সচিবালয় ও যমুনার আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার (৯ জুন) থেকে যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা

সাভার-আশুলিয়ায় ৩ ছাত্র হত্যা মামলায় চার্জশীট দাখিল, ২০৮ জন অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক: সাভার ও আশুলিয়ায় ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলা পুলিশের তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা

এআই দিয়ে কণ্ঠ নকল: আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচারের ঘটনায়

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরীর অপরাধে জরিমানা

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ: মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে সিরাজগঞ্জ সদরে অবস্থিত রেইনবো আইস ললি নামের এক কারখানাকে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ্য অনুষ্ঠানে হাসিনার বক্তব্য দেওয়ায় দিল্লির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত, পলাতক সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র: ইরানে স্কুলছাত্রীসহ সহস্রাধিক নিহত, মোট প্রাণহানি ১৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল–যুক্তরাষ্ট্র জোটের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। গত কয়েক দিনের টানা হামলা ও পাল্টা হামলায় বিভিন্ন দেশে