রায়গঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসপ্তমীতে উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তিনি উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির, চান্দাইকোনা হালদার পাড়া শ্রী দুর্গা মন্দির, নিউ মৈত্রী সংসদ দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ূন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মাসুদ রানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো একরামুল হোসাইন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,  সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম চন্দ্র সরকার সহ সেনাবাহিনী ও আনসারের কর্মকর্তা বৃন্দ।

জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “যখন কোনো উৎসব হয়, সেটি কিভাবে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সে বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখি। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুটি পত্রিকাসহ সাংস্কৃতিক সংগঠন ভবনে অগ্নিসংযোগ টাঙ্গাইলে ‘পিএমএ’ তীব্র নিদা ও প্রতিবাদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলা’ ও ‘দ্য ডইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বত্ত কর্তৃক

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় সিরাজগঞ্জে শিবিরের দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায়

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, মাথা ফাটলো ৩ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। বিবিসি বাংলার

সলঙ্গায় ৯০ বছর বয়সী বিদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০ বছর বয়সী নাজিম আলি আকন্দ নামে এক বিদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার হান্নান গংদের বিরুদ্ধে। শুক্রবার সকালে