রায়গঞ্জে আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুর রউফ সরকার চান্দাইকোনা গ্রামের মৃত রুস্তম আলী সরকারের পুত্র।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে চান্দাইকোনা গ্রামের মৃত রুস্তম আলী সরকারের পুত্র আব্দুর রউফ সরকার আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে একাই নিজ নামে গড়ে তুলেছেন ৪টি অটো রাইস মিল। রাইস মিল গুলো হলো, ১। মেসার্স বিসমিল্লাহ সেমি অটো সিদ্ধ ও আতপ চাউলকল, যাহার লাইসেন্স নম্বর- রায়-১৬৮/১৫-১৫, লাইসেন্স প্রাপ্তির তারিখ, ১৬-০২-২০১৬, ২।

মেসার্স রিয়া চাল কল, যাহার লাইসেন্স নম্বর-১৪৮৫, লাইসেন্স প্রাপ্তির তারিখ, ২৬-০১-২০২৯, ৩। মেসার্স রিয়া সেমি অটো চাল কল, যাহার লাইসেন্স নম্বর: ৩৭/১৪-১৫, লাইসেন্স প্রাপ্তির তারিখ: ২৩-০৩-২০১৫, ৪। মেসার্স রিয়া অটো রাইস মিল, যাহার লাইসেন্স নম্বর ২৪-১১৮৪১২-০০৪, লাইসেন্স প্রাপ্তির তারিখ: ২০-০৩-২০২৪। রাইস মিল স্থাপনের পর থেকেই দীর্ঘদিন যাবত তিনি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন।’

এরই প্রেক্ষিতে একই গ্রামের আব্দুস সোবহানের পুত্র আবু ওয়াহেদ সরকার বাদী হয়ে গত ০৯-০৩-২০২৫ ইং তারিখে জেলা প্রশাসক, সিরাজগঞ্জ, কর অঞ্চল রাজশাহী, কর অঞ্চল, বগুড়া, কর অঞ্চল, সার্কেল ১১, সিরাজগঞ্জ, দুর্নীতি দমন কমিশন, কেন্দ্রীয় গোয়েন্দা সেল(সিআইসি) জাতীয় রাজস্ব বোর্ড সহ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করে।

এ ব্যাপারে অভিযোগকারী মোঃ আবু ওয়াহেদ সরকার সোহেল জানান, সরকারি নিয়মনীতি লংঘন করে দলীয় প্রভাব খাটিয়ে আব্দুর রউফ সরকার নিজ নামে ৪টি রাইস মিল স্থাপন করে। এবং দীর্ঘদিন ধরে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এতে প্রতিনিয়ত সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই রাজস্ব ফাঁকি দাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রউফ সরকারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল-১১, সিরাজগঞ্জ-কর অঞ্চল বগুড়া এর সহকারী কর কমিশনার মো: রাশিদ শাহরিয়ার রিপনের কাছে জানতে চাইলে তিনি জানান, রায়গঞ্জে আব্দুর রউফ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে বিধবা নারীকে নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, রহস্য অজানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম (৫০) নামের এক বিধবা নারীকে নিজ ঘরে ঢুকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রক্তাক্ত অবস্থায় কে বা কারা ফেলে

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা। সমাবেশ থেকে দ্বিতীয় অভ্যূত্থানের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার

যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। ছবি:

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের

সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা মানুষ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের স্মারক হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে যমুনা নদীর