রায়গঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সজিব (২১) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কালীবাড়ি এলাকার একরামুল হোসেনের ছেলে মনসুর আলী ওরফে মনসুর (৫৫)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা সম্ভব হলেও আরো ৫-৬ জন পালিয়ে যায়।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ, দুইটি হাসুয়া, একটি তালা কাটার মেশিন, একটি হাতুড়ি ও শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে সিরাজগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্লাস্টিকপণ্য জনস্বাস্থ্যর মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে, টাঙ্গাইলে কর্মশালায় বক্তারা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত প্লাস্টিকপণ্য পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এর মাত্রা দিন দিন বাড়ছে। প্লাস্টিক সামগ্রী অত্যধিক

ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়ক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত

আবারো পিছিয়ে যাচ্ছে রূপপুরের পরমাণু বিদ্যুৎ উৎপাদন

পাবনা প্রতিনিধি: বিদ্যুৎ উৎপাদনের চুড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্তাবধানে অবকাঠামো নির্মান শেষে এখন

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল: মন্ত্রণালয়ের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে এআই-সৃষ্ট ভুয়া অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রেমিট্যান্স বাড়ছে, কমছে ব্যাংক আমানত

নিজস্ব প্রতিবেদক: বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড প্রবৃদ্ধি সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী বাড়েনি ব্যাংক আমানত। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে প্রায় ৩ লাখ ৩৫