রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার দিনেই রাকসু’র সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এই হুমকি দেন তিনি। তাঁর পোস্টের সাথে সম্মতি জানিয়েছে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও।

হুমকিতে আসাদুল্লা-হিল-গালিব লিখেছেন, দয়া করে আমার ক্যাম্পাসের টাকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইলো। ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ। সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ছোটভাই প্রটেকশন বাড়াও। ৮০সিসি বাইক নিয়ে একা একা ঘুরাঘুরি করো না। আর তোমার আব্বার সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা তা নাহলে যমুনার আগে ও পরে একটা কিছু হলেও হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে।

আজ শনিবার আসাদুল্লা-হিল-গালিবের ওই পোস্টে মন্তব্য করেছেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ ছয়জন। মোস্তাফিজুর রহমান বাবু লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বেঁচে (বাঁচিয়ে) রাখে।

হুমকির বিষয়ে প্রতিক্রিয়া হিসেবে রাকসু’র জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, পোস্টটি আমি দেখিনি। তবে আমাকে একজন বিষয়টি জানিয়েছে। আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ থেকে মাঝেমধ্যেই এধরণের পোস্ট করে বলা হয় যে নেক্সট টার্গেট আমি। এগুলো আমার কাছে খুব একটা কনসার্নের বিষয় না। আমার কথা হলো, আল্লাহর দেওয়া জান আল্লাহ নিয়ে যাবে। এজন্য আমি ঘর থেকে বের হবো না, আমার প্রোটোকল বাড়াবো- বিষয়টা এমন না। আমি এধরণের হুমকিতে আমি ন্যূনতম ভীত-সন্ত্রস্ত না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরান সংঘাতের প্রভাবে ভারতের জ্বালানি ও রেমিট্যান্স খাতে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ভারতের জ্বালানি নিরাপত্তা, প্রবাসী কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহেরকে স্পিকারের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন

একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, সেটাতেই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে, হাজার

জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের ত্যাগকে আড়াল করে জামায়াতে ইসলামী নতুন করে ধর্মীয় আবেগকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়

আদানির সব পাওনা পরিশোধ করলো বাংলাদেশ, বিদ্যুৎ সরবরাহে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুতের সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। ভারতের সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ

আজ জাতীয় শহিদ সেনা দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দফতরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর