রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

ঠিকানা টিভি ডট প্রেস: মুসলিম বিশ্বের পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। সেই হিসাবে মধ্যপ্রাচ্যে রমজান মাসের শুরু হবে ১ মার্চ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি)। মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বার্তায় আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

আমিরাতের জ্যোতির্বিদ্যা হিসাব অনুযায়ী, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের শেষ দিন হবে। তবে ওইদিন চাঁদ অস্ত যাওয়ার সময় সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে। ফলে ওইদিন শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এর ফলে, রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৩১ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, ৩০ জানুয়ারি দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। এর অর্থ হলো, যেসব দেশে ৩০ জানুয়ারি রজব মাসের ২৯তম দিন হবে, সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন এবং আলবেনিয়া।

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় চাঁদ দেখার ভিত্তিতে রমজানের তারিখ নির্ধারণ করে থাকে। তবে এই পূর্বাভাস মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ইতোমধ্যেই মুসলিম বিশ্ব প্রস্তুতি নিতে শুরু করেছে। রোজা, ইবাদত ও সেহরি-ইফতারের এই বিশেষ মাস শুরু হওয়ার আগে এমন পূর্বাভাস মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও প্রস্তুতি আরও বাড়িয়ে তুলেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহিলা জামায়াতের কোরআন ক্লাসে যুবদল নেতার বাধা-হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা নুর আলম জিকু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় নুর আলম

২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদির হত্যার আসামি গ্রেফতার ও বিচার করতে হবেঃ মাসুদ রানা

আল আমিন হোসেন: ইনক্লাব মঞ্চের মুখোপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এনায়েতপুর থানা শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে মাসুদ রানা

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর কড়া শুল্কারোপ করতে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপের পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারত থেকে তুলা ও সুতা আমদানির ক্ষেত্রে শুল্ক বসানোর বিষয়টি

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই