যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। মূলত প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে।’

এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বেসিয়ার বলেছেন, বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষ এবং গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের এখনই রাস্তায় না যেতে সতর্কও করেছেন তিনি। এছাড়া বৃষ্টি ও বন্যার কারণে নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ার পর বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হন। কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা এই সপ্তাহান্তে ঝড়-সম্পর্কিত বেশ কিছু সতর্কতার অধীনে ছিল। এই অঙ্গরাজ্যগুলোর প্রায় সবকটিই গত বছরের সেপ্টেম্বরে হারিকেন হেলেনের কারণে বিপর্যয়কর ক্ষতির সম্মুখীন হয়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের

হবিগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরতলীর রিচি এলাকায় চলন্ত মোটরসাইকেলে ট্রাকচাপায় বিশাল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২

ট্রাফিক বক্সের সামনে কাঁদছিল কিশোরী, বাসায় নিয়ে ধর্ষণ করেছে কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে একজন ট্রাফিক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে।

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী

যে রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে ইউনুস সরকারকে পতন করতে চায় আওয়ামীলীগ

ঠিকানা টিভি ডট প্রেস: বামদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানিসহ বিভিন্ন

পাবনায় কুষককে কুপিয়ে হত্যাচেষ্টা করলো আ.লীগ নেতাকর্মীরা, হাসপাতালে মারধর করতে এসে ধরা!

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় উপজেলায় মো: হাসানুর হক (৪৫) নামের এক কুষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীকে হাসাপাতালে নিয়ে আসলে হাসপাতালের