যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির, জামায়াত আমিরের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট পূর্বে ৫৪ বছরের বাংলাদেশের অন্যন্নরকম রুপ আমরা দেখেছি। আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতির দম্ব, ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট দেখেছি। আমরা আমাদের মা বোনদের ইজ্জত ক্ষতি করতে দেখেছি। যুবককে জবাই করতে দেখেছি। এই রাজ্যে একটি পরিবার, একটি গোষ্ঠী, একটা দল ছাড়া এর বাইরে সবাইকে বিবেচনা করা হতো আমরা দেশের ভাড়াটিয়া তারাই দেশের মানুষ। ৫ তারিখের পরে অনেকের মধ্যে আত্মসমালোচনা এসেছে । অনেকের আবার চরিত্রের পরিবর্তন হয় নাই। দুইটা দেখছি আমরা। এই নির্বাচন সামনে রেখে অনেকে সোনালী কবিতা নিয়ে আপনাদের কাছে আসবেন। আমরা এই করবো, ওই করবো বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিবো।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোট সমর্থিত কুমিল্লা-১ আসনের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল-এর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রশ্ন করে বলেন, যারা মা বোনদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির? তারা মানব প্রজাতির না।

তিনি বলেন, যারা ইলেকশনের আগে এমন কথা বলতে পারে তারা ইলেকশনের পরে কি করবে সেটা বুঝা যাচ্ছে ” মর্নিং সুজ দ্যা ডে” সূর্য যখন সকাল বেলা পূর্ব দিগন্তে উঠে তখন বুঝা যায় আজকের দিনটি কেমন যাবে। তারা মায়ের জাতির প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তারা তা প্রকাশ করেছে। আমরা বলছি, মায়েদের বোনদের প্রতি সন্মান করেন। যদি তারা নিজেদের সংশোধন না করেন। মায়েরা তাদেরকে বলে দিবেন তুমি কে আমাকে বাধা দেয়ার। অনেকে হুমকি দিচ্ছে মায়েরা যেন ভোটের দিন, ভোট কেন্দ্র না যায়। কেউ যদি সংশোধন না হয়ে এমন কর্ম অব্যাহত রাখে। মায়ের সন্তানেরা বসে থাকবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের আসমানের নিচে জমিনের উপরে সকলের সমান অধিকার। সংবিধানের দোহাই দিয়ে সংবিধান ও আঠারো কোটি মানুষের উপর জুলুম করা হয়েছে। আমরা বাংলাদেশের বস্তাপচা রাজনৈতিকের বন্দবস্ত আর চলতে দিবো না। ওই পঁচা রাজনীতিকে এখন লাল কার্ড দেখাবো। অনেক টাকা চুরি করেছ, অনেক লুটপাট, খুন করেছ, বিদেশে বেগম পাড়া করেছ। আর বাংলাদেশের মানুষকে বিপদে ফেলেছো।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের অঙ্গিকার ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে বাংলাদেশ বানাবো। এমন একটি বাংলাদেশ বানাতে চাই যে দেশের অসংখ্য বন্ধু রাষ্ট্র থাকবে। তবে, আমাদের কোন প্রভু থাকবে না। আমরা ওই দেশে বানাতে চাই আমাদের মা বোনরা ঘরে বাহিরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠান সকল যায়গায় মায়ের মর্জাদা ও নিরাপত্তা নিয়ে চলা ফেরা করবে। ওই দেশ বানাতে চাই আমাদের যুবক ভাই বোনদের হাত বেকার রাখতে চাই না। তাদের হাতে বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। আমরা বৈষম্যহীন বাংলাদেশ বানাতে চাই।

জামায়াত আমির বলেন, আঠারো কোটি মানুষের মতের পতিফলন হবে। এখানে যার যার মত তাই হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা এমন অলিক কোন অঙ্গিকার করবো না। যে অঙ্গিকার বাস্তবায়নের সামর্থ সরকারের থাকবে না। তবে, ন্যায়বাবিচার যখন কায়েম হবে, জনগণের অধিকার পাওয়া। সন্তানের লেখাপড়া, স্বাস্থ্য পরিচর্যা, সারাজীবন যারা রাষ্ট্র ও সমাজকে দিয়ে গেছেন বৃদ্ধ বয়সে তাদের দায়িত্ব পালন এগুলো সব সরকারের দায়িত্ব। বিশেষ করে ৫ বছরের পর্যন্ত শিশুদের পাপ্য চিকিৎসা বিনামূল্যে করা হবে। একটা জাতিকে সুস্থ সবল করা না যায়। তাহলে উন্নত জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ইরানের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে এ বিস্ফোরণ ঘটে। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য

বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায়

সেন্টমার্টিনে একমাত্র সরকারি স্কুলে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্টমার্টিনে রয়েছে মাত্র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়—জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে নাকাল

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্লাস্টিক দূষণকে পরাজিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুন মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

জোরালো সম্পর্কের পথে ঢাকা-ইসলামাবাদ

ঠিকানা টিভি ডট প্রেস: ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আর এগোয়নি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার রায় দুজনের যাবজ্জীবন খান পরিবারের সবাই খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের ব্যাপক চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা