যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশের জনপ্রিয় দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, যায়যায়দিনের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল। জেজেডি ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ক্রীড়া সম্পাদক ও দৈনিক মজলুমের কণ্ঠের খন্দকার মাসুদুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এসএম আওয়াল, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি কাজল আর্য, দৈনিক বণিকবার্তার প্রতিনিধি পারভেজ হাসান, বিজয় টিভি ও দৈনিক কালবেলার প্রতিনিধি আবু জোবায়ের উজ্জল, দেশ টিভির প্রতিনিধি অভিজিৎ ঘোষ, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও কালিহাতী প্রেসক্লাবের

সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, আনন্দ

টিভির প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক পূর্বাকাশের প্রতিনিধি মো. কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন দীর্ঘদিন যাবত সকল গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে গণমানুষের পক্ষে সোচ্চার রয়েছে। একটি কুচক্রী মহলের অপতৎপরতার জেরে ঠুনকো কারণে পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল করা হয়েছে। পত্রিকাটির সঙ্গে সাত শতাধিক পরিবারের রুটি-রুজি জড়িত। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় পত্রিকাটির ভূমিকা অগ্রগণ্য। বক্তারা দ্রুত যায়যায়দিনের ডিক্লারেশ বাতিলের আদেশ রহিত করে পত্রিকাটির প্রকাশনা নিরবিচ্ছিন্ন রাখার দাবি জানান।

পরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান স্মারকলিপি গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় পত্র-পত্রিকার সাংবাদিকরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে শাহজাহাদপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল

বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের নেতৃত্বাধীন আইওএফ’র ১২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করে এজাহারনামীয় ১২ জন আসামি

অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয়

মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৮ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মানাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের প্রায় ৮-১০ জন আহত

রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: কোনও রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির