যদি মনে করেন প্রশাসন দূর্বল, তাহলে আপনাদের ভূল হবে -সিরাজগঞ্জ জেলা প্রশাসক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দূর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করবো তাহলে আপনাদের ভূল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রশাসন অন্যান্য বারের তুলনায় এবার কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা উর্ধতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আমিনুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগনের সহযোগিতা ছাড়া কোন কিছুই সফল ভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আপনারা আমাদের নির্বাচনের আগে যেভাবে সহযোগিতা করে আসছেন, এভাবেই সামনে দিনগুলোতে সহযোগিতা করবেন। তিনি বলেন,

আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে চললে আপনাদের জন্য ভালো। সেই সাথে আমরা যারা নির্বাচন বাস্তবায়নের জন্য কাজ করছি তাদের কাজেও সহজ হবে।

এসময় তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনসহ সকল আসনের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সকলের সহযোগীতাও কামনা করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুকান্তধরসহ সামাজিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা বক্তব্য রাখেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বড় প্রকল্প না নেওয়ার অঙ্গীকারে প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকার

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে অঙ্গীকার করেছিল-‘মেগা প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্পই হবে অগ্রাধিকার’-তা বাস্তবতার আলোকে ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে

দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: যত্রতত্র পলিথিন, প্লাস্টিক, দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে

সিরাজগঞ্জে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড়ে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে

মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশি ফেরত দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু ও পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১ আগস্ট)

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা: আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন। ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসুরেহ। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এ