মেরে ব্যালট ভরে রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ ভোট আগের রাতেই ব্যালট বাক্সে ধরে রাখা হয়েছিল। রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত সিল মারার কাজটি সম্পন্ন হয়। সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে।

পুলিশের তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী শেখ হাসিনাকে রাতের বেলা ব্যালট বাক্স ধরে রাখার পরামর্শ দিয়েছিলেন। শেখ হাসিনা এই পরামর্শটি গ্রহণ করেন এবং মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীরা বাস্তবায়ন করে।

জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি শামীম হাসনাইনকে কমিশন প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করে।

প্রতিবেদনে বলা হয়, ওই নির্বাচনে ২১৩টি কেন্দ্রের শতভাগ ভোট পড়ে। ১২২টি কেন্দ্রে নিরানব্বই শতাংশ বা তার বেশি ভোট পড়ে। ৯০ থেকে ৯৯ শতাংশ ভোট পড়ে ৭ হাজার ৬৮৯টি কেন্দ্রে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ভোটের দিন ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে ব্যাপকভাবে বাধা দেওয়া হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবের ‘মহালয়া’ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষ শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টম্বর) সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পূজা সংসদ

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর)

রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি-শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।

ট্রাম্পের বাজেট বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন বাজেট বিলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিলটিকে ‘জঘন্য ও

গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক

ঠিকানা ডেস্ক: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন। মঙ্গলবার সকালে সস্ত্রীক ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে