মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা হলেন- শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।,

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ রাতে জানান, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মুন্সীকান্দি গ্রামের বিএনপি নেতা উজির আলী রাত ১১টায় সমকালকে বলেন, দুই পক্ষে নয়, বিএনপি নেতা ওয়াহিদ মোল্লার লোকজন একতরফাভাবে হামলা করেছে। তারা আমার লোকজনের ওপর গুলিবর্ষণ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ওয়াহিদ মোল্লা বলেন, আমার লোকজনের ওপর প্রতিপক্ষরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, সংঘর্ষের খবর শুনেছি। সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্লট বরাদ্দে দুর্নীতি: রেহানার সাত, হাসিনার পাঁচ, টিউলিপের দুই বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির

সীমান্তে ফের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায়

প্রতিনিধি,পাটগ্রাম (লালমনিরহাট): সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার একটি কেন্দ্র

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়—এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ

বেলকুচিতে মাস ব্যাপি আনন্দ মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলকুচি পৌর