মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে দলের মহাসচিব আসলেও ওই গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম শনিবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের দাবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। গত ০২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর থেকে প্রতি উপজেলার সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।,

এই আয়োজনে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এছাড়াও তাকে সার্বিক সহযোগিতা করছেন, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসছেন, অথচ আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি গণসমাবেশে যোগ না দেওয়ার। জেলা বিএনপি এই আয়োজনের বিষয়ে কিছুই জানেনা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পদ্মা নদীর পানির দাবি নিয়ে জনগণকে ব্ল্যাকমেইল করছেন দলের মনোনীত তিন প্রার্থী। এনিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনে আমাদের অবস্থান পরিষ্কার করা হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি গণসমাবেশের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হারুনুর রশীদকে।,

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, যে তথ্য ছড়ানো হয়েছে এগুলো মিথ্যা ও ভিত্তিহীন বিএনপির সকল নেতৃবৃন্দ আজকে উপস্থিত হবেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের পুনরায় মনোনয়ন দেওয়া নিয়ে জেলা বিএনপি নেতাদের সঙ্গে আগে থেকেই ঝামেলা চলছিল। মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) মশাল মিছিলও করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। ৪ বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপি তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি। হামলা-মামলার শিকার হওয়া কর্মীদের কোন ধরনের সহযোগিতা করেননি। অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা বলেন, দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিল করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আমিনুল হক বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক। ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিজয়ী হন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই পদে আসীন

মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এরইমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার সৌদি

সিরাজগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন পৃথক পৃথক

শেখ হাসিনা-কামাল-মামুনের ভাগ্য নির্ধারণ আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাস্তি নিয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেবে আজ। নির্ধারিত দিনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি

ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি

অনলাইন ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল