মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামাননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

হাইকমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) পুত্রজায়ায় অনুষ্ঠিত এ বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের শ্রমবাজার সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ সময় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ, অধিকার সুরক্ষা এবং কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার উন্নয়ন ও শিল্পখাতে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে মালয়েশিয়ার বিভিন্ন খাতে কাজ করে আসছেন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া সরকার ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বজায় রাখবে এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অন্যদিকে মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামানন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার শ্রমবাজার সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বিদেশি কর্মীদের বিশেষ অবদান রয়েছে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে ও শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করতে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় দুই দেশের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যতে শ্রমবাজার ব্যবস্থাপনা ও প্রবাসী কর্মীদের কল্যাণে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন

দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতা, মনুষ্যত্ব ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের দলটির মনোনীত

জামায়াতের জোট থেকে ইসলামী দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের দলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে

নতুন মন্ত্রণালয় পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার (১ জুলাই) ইরানের সংসদে নতুন এ আইন পাস হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য ‘শত্রু’