মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

খায়রুল দাযাইমি দাউদ বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসা করছেন বলে মনে হচ্ছে। তারমতে, আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছে। এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এমন জনবসতি রয়েছে যেখানে উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধি ব্যাহত হচ্ছে। আবাসন এবং কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে। ‘আইন ৪৪৬’ মেনে না চলার অপরাধে, নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগ কর্তারা আইন ভঙ্গের কারণে ৩ লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

আরও তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যারা আটক হয়েছেন তারা ধারা ৬ (১) এর অধীনে অপরাধ করেছেন, কারণ তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ ৪০ দিনের লম্বা ছুটি শেষ আগামী বুধবার (৯ এপ্রিল) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকে আবারও মুখর হবে শিক্ষাঙ্গন, শ্রেণিকক্ষ; বাজবে

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: স্থানীয় দমকল কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।‘ ভারতের আহমেদাবাদ

দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের

দাঁড়িপাল্লার এজেন্ট থাকায় মসজিদের ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ

সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ নং ওয়ার্ড শাখার মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

অনলাইন ডেস্ক: ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে