মালয়েশিয়ায় আনোয়ারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, শতবর্ষী মাহাথিরের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে শনিবার (২৬ জুলাই) ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভে অংশ নেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং সদ্য শতবর্ষে পদার্পণকারী মাহাথির মোহাম্মদও।

বিক্ষোভকারীরা ‘তুরুন আনোয়ার’ (সরে দাঁড়াও আনোয়ার) লেখা ব্যান্ডানা ও কালো টি-শার্ট পরে কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে সমবেত হন এবং পরে স্বাধীনতা স্কোয়ারে মিছিল করে জড়ো হন। সেখানে বিরোধী দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কমপক্ষে ১৮ হাজার।

প্রধানমন্ত্রী আনোয়ার ২০২২ সালের নভেম্বরে সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এলেও সাম্প্রতিক সময়ে কর বৃদ্ধির সিদ্ধান্ত এবং ভর্তুকি হ্রাসসহ নানামুখী অর্থনৈতিক পদক্ষেপের কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এসব সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ জনগণ।

জনঅসন্তোষ প্রশমনে সরকার সম্প্রতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা, জ্বালানির দামে ভারসাম্য আনা ও অতিরিক্ত অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। তবুও তাতে জনরোষ কমেনি।

এক ইসলামী ছাত্র সংগঠনের ২৩ বছর বয়সী সদস্য নুর শাহিরাহ লেমান বলেন, “বর্ধিত কর ও বিদ্যুৎ শুল্ক সাধারণ জনগণের কাঁধেই বেশি বোঝা চাপাবে।”

এদিকে, সম্প্রতি দুর্নীতির মামলায় সরকারঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে আনোয়ারের বিরুদ্ধে। শীর্ষ বিচারপতি নিয়োগে বিলম্ব নিয়েও সমালোচনা হচ্ছে। তবে আনোয়ার এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

বিক্ষোভে অংশ নিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, “নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলছে, আর প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছেন।” তিনি আনোয়ারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানির অভিযোগও তোলেন।

মাহাথির ও আনোয়ারের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। ২০১৮ সালে বারিসান ন্যাশনাল জোট সরকারকে ক্ষমতা থেকে সরাতে একসঙ্গে হলেও অভ্যন্তরীণ বিরোধে তাদের জোট টিকেছিল মাত্র দুই বছর।

সূত্র: রয়টার্স

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘোষ (৫৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইনের আঞ্চলিক সড়কে

জামায়াত নেতা ডা. তাহেরের আসনে বিএনপির নবীন প্রার্থী কামরুল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীন প্রার্থী কামরুল

উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে;জামায়াতে ইসলামীকে সিইসি 

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর হিন্দু জঙ্গিদের ৬০টিরও বেশি হামলা

অনলাইন ডেস্ক: ভারতে বড়দিনকে কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলায় বড়দিনের মৌসুমে অন্তত

বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নব গঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির পৌর সদরে অবস্থিত বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নব গঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ এবং প্রভূপাদ রঞ্জন গোস্বামীর

বাজেট ২০২৫-২৬: সাংবাদিকদের প্রশিক্ষণ, সুরক্ষা ও চিকিৎসায় বরাদ্দ চাইলেন আহমেদ আবু জাফর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণে আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান