মানসিক রোগীকে হুমকির পর মেরে হাসপাতালে পাঠাল যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: ঢাকার কেরানীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রথমে মানসিক রোগীকে হুমকি এবং পরে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে নব্য যুবদল নেতা রাসেল সরকার ও তার দুই ভাই মাসুদ ও মেরাজের বিরুদ্ধে।’

ভুক্তভোগী পরিবারের অভিযোগ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার শাক্তা ইউনিয়নের নতুন রায়েরচর গ্রামের হাজী রহমত আলীর ছেলে মানসিক রোগী তাজিম উদ্দীন সেলুনে গেলে পাগল বলে গালিগালাজ শুরু করে সাবেক যুবলীগ নেতা ও একই গ্রামের সালাউদ্দিনের ছেলে রাসেল সরকার। এসময় তাজিমউদ্দীন প্রতিবাদ করলে সেলুনে থাকা খুর দিয়ে তাকে আঘাত করে রাসেল। এতে তাজিমউদ্দীনের হাতের একটি আঙুল কেটে যায় (যাতে ১৮টি সেলাই লাগে)।

পরে সে রাসেলের ওপর চড়াও হতে গেলে রাসেল তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার দুই ভাই মাসুদ ও মেরাজ ঘটনাস্থলে আসে। সেখানে হাত কাঁটা অবস্থায় তাজিমউদ্দীকে তারা পুনরায় উপর্যুপরি কিল ঘুষি লাথি মেরে জখম করে। পরে স্থানীয় ও তাজিমউদ্দীনের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর একটি মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী তাজিমউদ্দীম মানসিক হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে অভিযুক্ত রাসেল বলেন, আমি সেলুনে সেভ করতে গেলে সেখানে তাজিমউদ্দীকে দেখতে পাই। পাশ থেকে কেউ একজন তাকে পাগল বলে ডাকলে সে আমাকে সন্দেহ করে সেলুনের কেচি নিয়ে আমার দিকে তেরে আসে আমি তাকে বাধা দিলে তার কেচি দিয়ে তার হাত কেটে যায়। পরে সে আমার দিকে তেরে আসলে সেখান দিয়ে আমার দুই ভাই যাওয়ার সময় বিষয়টি দেখে তাজিমউদ্দীকে ছাড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, বিষয়টি তিনি অবগত নন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঠিকানা টিভি ডট প্রেস: বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকাল

এক অসহায় মা ও শিশুর পাশে মানবিক পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শীতের মধ্যে মাটিতে পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো.

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

ডেস্ক রিপোর্ট: ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।, সোমবার

কৃষকলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক!

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়েছেন আবার কেউ গা ঢাকা দিয়েছেন। কেউ আবার লেবাস পাল্টে ভিড়ছেন অন্য

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। সামরিক সূত্রের

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে গণসংযোগ ও মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ। শনিবার বিকেল সাড়ে ৫টায়