মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত, ঘনীভূত সংকটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বর্তমানে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে প্রায় ১৪ লাখ টন জ্বালানি তেলের মজুত রয়েছে, যা দিয়ে দেশের মাত্র ৪৫ দিনের চাহিদা পূরণ সম্ভব। বিদ্যুৎ উৎপাদন, গণপরিবহন এবং কৃষিকাজের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো ব্যাপকভাবে জ্বালানি তেলনির্ভর হওয়ায় এই মজুত অস্বস্তিকর বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, দেশের বিদ্যুৎ উৎপাদনের ৩৪ শতাংশ, গণপরিবহনের ৯০ শতাংশ এবং কৃষি সেচের একটি বড় অংশ তেলের ওপর নির্ভরশীল। ফলে সরবরাহ প্রক্রিয়ায় সামান্য বিঘ্ন ঘটলেও বাজারে আতঙ্ক সৃষ্টি হয়।

বিশ্ববাজারে তেলের দাম কমলেও এর সুফল বাংলাদেশে তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। কারণ, মজুত সক্ষমতা সীমিত এবং অধিকাংশ জ্বালানি আমদানিনির্ভর। বর্তমানে দেশের মোট চাহিদার ৯২ শতাংশ জ্বালানি আমদানি করতে হয়।

বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, “মজুত সক্ষমতা বাড়াতে কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু নানা জটিলতায় নির্ধারিত সময়ে একটি প্রকল্পও শেষ করা যায়নি। তবে বড় প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, সৌদি আরব ও দুবাইয়ের তেল সরবরাহকারীরা বাংলাদেশকে সমস্যা না হওয়ার আশ্বাস দিলেও ইরান-ইসরায়েল সংঘাতের কারণে জাহাজ ভাড়া বাড়বে এবং বৈশ্বিক সরবরাহে প্রভাব পড়তে পারে।

বিপিসির তথ্য অনুযায়ী, ২০১৫ সালে শুরু হওয়া সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন প্রকল্প গত ডিসেম্বরে কমিশনিং সম্পন্ন হলেও এখনো চালু হয়নি। এই প্রকল্পে জ্বালানি মজুত সক্ষমতা ২ লাখ টন বাড়ার কথা ছিল। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি পৌঁছাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা পর্যন্ত ১৬ কিমি পাইপলাইন নির্মাণ প্রকল্প দুই দফায় মেয়াদ বাড়িয়েও শেষ করা যায়নি।

চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিমি পাইপলাইনের কাজ, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনসহ অন্যান্য প্রকল্পগুলোও সময়মতো বাস্তবায়ন হয়নি। সব প্রকল্প শেষ হলে ২ লাখ ৫৮ হাজার টন অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখা যেত।

২০২৪-২৫ অর্থবছরের জন্য বিপিসি ৫৯ লাখ ১০ হাজার টন পরিশোধিত এবং ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৭৬ হাজার কোটি টাকা। আগের অর্থবছরে ৬৩ লাখ টনের বেশি তেল আমদানিতে খরচ হয়েছিল ৫৫ হাজার ৬৬৩ কোটি টাকা। এর মধ্যে ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও মেরিন ফুয়েল অন্তর্ভুক্ত।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে দেশে এখনও কোনো জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছায়নি বলে জানিয়েছেন বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মনিলাল দাশ। তবে ২৮ জুন এবং ২২ জুলাই দুইটি বড় জাহাজ আসার কথা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও সরবরাহ অনিশ্চয়তা মাথায় রেখে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে দ্রুত মজুত সক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে গতি আনাই এখন সময়ের দাবি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোবাইল বিজনেস কমিউনিটি’ একটি ভুঁইফোড় সংগঠন: ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবার সকালে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এই

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টা মিছিল হয়েছে।

সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অপারেশন ডেভিল হান্ট করছেন, ঠিক আছে। কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি

টাঙ্গাইলে সেতুর অভাবে মাহমুদনগর ইউপি দ্বীপে পরিনত কষ্টে ৩০ হাজার মানুষ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গ্রীষ্মে সূর্যের প্রখরতা ও বর্ষায় খেয়া এবং শীতে ঘন কুয়াশা ভেদ করে চরাঞ্চলের কিলোমিটারব্যাপী রাশি রাশি বালু মাড়িয়ে নিদারুণ কষ্টে দীর্ঘদিন ধরে

রমজানে তফসিল ও প্রচার কার্যক্রমে জটিলতা, শঙ্কায় ইসি ও রাজনৈতিক দলগুলো

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তা নির্বাচন কমিশন (ইসি), রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নানা জটিলতা সৃষ্টি করতে

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণ থেকে একটি