মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি, ফ্রান্সের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে।

রোববার (২৫ অক্টোবর) টুইট করে এই জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট।

উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলার চালানো হয় বলে সাইবার ৭১ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

আরও পড়ুনঃ মহানবী (স.) কে কটূক্তি: ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের হামলা

হামলার শিকার হওয়ার ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং হ্যাকারদের একটি বার্তা দেখাচ্ছে। তা হলো- মহানবী (সা.)কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না, এই রকম হামলা চলতেই থাকবে।

ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে, ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও।

সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসূল (সা.)কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসূলের সম্মানে সংগীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সবার আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকব।

সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, সব আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: সুনির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা (৫ আগস্টের পর)

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!

নিজস্ব প্রতিবেদক: স্বামীর কাছে ঋণের টাকা পাবেন বলে এক নারীর শেষ সম্বল দুধের গাভীটি নিয়ে গেছেন বিএনপির এক নেতা। তাই গাভীর বাছুরটিকে কোলে নিয়ে বিচার

সাইনবোর্ডে আ.লীগ নিয়ে লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন লেখা ভেসে ওঠে নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে। এর জেরে ওই

অবৈধ পুকুর খননে রাস্তাঘাট বিপর্যস্ত: রায়গঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাতকুর্শি গ্রামে আঞ্চলিক সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৮ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ

কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর), সকালে কারওয়ান বাজারের সার্ক

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শুক্রবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক