মন্ত্রীত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তার পথচলার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি আজ এখানে। হাসপাতালে যাওয়ার আগের দিন, ২৩ নভেম্বর, তিনি নিজেই জানতে চেয়েছিলেন ,কেন আমার মনোনয়ন দেওয়া হয়নি।,

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে রুমিন ফারহানা আরও বলেন, যাকে আমি মা বলে ডাকি, সেই খালেদা জিয়ার মৃত্যুর পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আমার জন্য গভীর কষ্টের বিষয়।

তিনি অভিযোগ করে বলেন, এখনো দলীয় পর্যায় থেকে তাকে নিয়মিত ফোন করা হচ্ছে। সকাল-বিকেল ফোন করে বলা হয় ,আসুন, মন্ত্রীত্ব দেবো, আসনটি ছেড়ে দিন। কিন্তু আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনো পদ বা প্রলোভনের বিনিময়ে আমার এলাকার মানুষকে ছেড়ে যেতে পারি না,বলেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয়রা ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে একটি হাঁস উপহার দেন। এ সময় রুমিন ফারহানা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে তিনি হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে চান। তার ভাষায়, এই হাঁস আমার জন্য প্রতীক গ্রাম, সাধারণ মানুষ আর তাদের সরল বিশ্বাসের।

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার বা চাপ কোনো কিছুই তাকে দমাতে পারেনি বলে জানান তিনি। স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ক্ষমতা নয়, মানুষই আমার রাজনীতি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ৩শতাধিক শীতার্তদের মাঝে

গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা, বিএসএফ বললো অনিচ্ছাকৃত

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শনিবার (২৯ নভেম্বর) শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি

খালেদা জিয়ার চিকিৎসা চলছে, যুক্তরাজ্যের ৪ সদস্যের মেডিকেল টিম এভারকেয়ারে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতির পাতা