মধ্যযুগীয় কৌশলে অবরুদ্ধ রাফাহ, ত্রাণ বন্ধ রেখে মৃত্যু ফাঁদ!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনী গাজা এলাকার রাফা শহরকে পুরোপুরি দখল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। গাজাকে পুরোপুরি দখল করতেই রাফাকে অবরুদ্ধ করা হয়েছে। এ কারণে নিরাপত্তা জোন এবং করিডর তৈরির নামে ঘিরে ফেলা হয়েছে মিশর সীমান্তবর্তী এলাকা, এমনটাই বলছেন বিশ্লেষকরা।

একদিকে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন স্থাপন, অন্যদিকে ত্রাণ বন্ধ করে খাদ্য ও পানির সংকট সৃষ্টি করে তিলে তিলে গাজাবাসীকে হত্যার পরিকল্পনা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। তাই তেল আবিবের লক্ষ্যবস্তুতে পরিণত হলো এই অঞ্চলটি। রাফার পথে পথে চলছে ইসরাইলি বাহিনীর তাণ্ডব। ভারী সমরাস্ত্র থেকে চলছে মুহুর্মুহু হামলা। অন্যদিকে ট্যাংক আর বুলডোজার দিয়ে মিশিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা।

কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটি পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে ইসরাইলি সামরিক বাহিনী। সম্প্রতি নিরাপত্তা জোনের নামে রাফা দখলের ঘোষণা দেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী। এরপর থেকেই অঞ্চলটিতে চলছে তাণ্ডব। দিনের পর দিন হামলার পরিধির সাথে বৃদ্ধি পায় নৃশংসতার মাত্রাও। বাসিন্দাদের দেয়া হয় রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন রাফা নিয়ন্ত্রণ নিতে চায় ইসরাইল?

সম্প্রতি রাফা ও খান ইউনিস মধ্যবর্তী স্থানে মোরা নিরাপত্তা করিডর স্থাপন করে ইসরাইল। এই করিডরকে মিশর সীমান্তের সাথে থাকা রাফা ক্রসিং এর সাথে যুক্ত করা হবে বলেও জানায় আইডিএফ। নবনির্মিত এই মোরাক করিডর নির্মাণের উদ্দেশ্য ছিল গাজার অন্যান্য স্থান থেকে রাফাকে পুরোপুরি বিচ্ছিন্ন করা। হয়েছেও তাই। তবে দিগ্বিদিক্‌ ছুটে পালিয়ে গেলেও এখনো অঞ্চলটিতে আটকা পড়ে আছে বহু ফিলিস্তিনি। আইডিএফ এর বোমা ও গুলিবর্ষণে ঝুঁকছে তাদের প্রাণ। মধ্যযুগীয় কায়দায় অবরোধ বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরাইল। যে তিনটি করিডর নির্মাণ করা হয়েছে, এর উদ্দেশ্য গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলা। বিশ্লেষকরা বলছেন, গাজার আয়তন কমাতে রাফা থেকে নেটজারিম করিডর পর্যন্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পায়তারা করছে নেতানিয়াহু প্রশাসন।’

অবরুদ্ধ ফিলিস্তিনিরা আশ্রয় নিতে অন্য দেশে যেমন যেতে পারবেন না, তেমনি ত্রাণ প্রবেশ বন্ধ করায় না খেয়ে তিলে তিলে এই ভূখণ্ডেই মরতে হবে তাদের। ফলে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পথ আরো প্রশস্ত হবে নেতানিয়াহুর জন্য। ইসরাইলের এমন নীল নকশার আঁচ পেয়ে দেশটির বিরুদ্ধে আবারো জাতিগত নিধনের অভিযোগ তুলেছে জাতিসংঘ।

ওরা সীমান্ত বন্ধ করেছে যাতে কোন প্রকার ত্রাণ প্রবেশ করতে না পারে, ফিলিস্তিনীরা খাবারের অভাবে প্রাণ হারাচ্ছেন। এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা হামাসের উপর চাপ বাড়াতে তা করা হচ্ছে।

রাফাকে পুরোপুরি দখলের আরো একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে ইসরায়েলের। তা হলো হামাসের সুবিশাল টানেল নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করা। গাজার অভ্যন্তরিত বটেই, অবরুদ্ধ উপত্যকা থেকে বহির্বিশ্বের সাথে হামাসের যোগাযোগের মাধ্যম মাটির নিচে নির্মিত এই টানেল নেটওয়ার্ক। তেল আবিবের দাবি, মিশরের সিনাই উপদ্বীপ ও গাজার সংযোগকারী টানেলের সংখ্যা বহু। আর এই গোপন সুরঙ্গ পথে হামাসের অস্ত্র সরবরাহ বন্ধ করাও রাফা দখলের অন্যতম উদ্দেশ্য। গাজা যুদ্ধের আগে প্রায় ২ লাখ ৮ হাজার মানুষের বসবাস ছিল রাফাতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই গণহত্যার প্রতিবেদন: ডিএমপি কমিশনার হাবিবুরসহ আসামি ৮

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে গণহত্যায় রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ হয়েছে। তদন্তে সাবেক ডিএমপি

পাম্পে তেল নিয়ে পালানোর চেষ্টা যুবদল নেতার, টাকা চাওয়ায় কর্মীকে গাড়িচাপায় হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন।,

পাইকপাড়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী দুই শিক্ষিকাকে কু প্রস্তাব দেবার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে অনৈতিক, অশোভনীয় আচরণের বিচার চেয়ে উপজেলা প্রাথমিক

এফডিআই প্রবাহ কমেছে ২৯%, মূলধনি যন্ত্র আমদানি হ্রাস ২৬%

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ কমেছে প্রায় ২৯ শতাংশ। একই সময়ে মূলধনি যন্ত্র আমদানিও

পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন হয়- এমন প্রশ্নও রাখেন

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন