মতিঝিলে দলের পরিচয়ে চাঁদাবাজি, বিএনপির মামলা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (১৪ এপ্রিল), মতিঝিল থানায় এ মামলা করা হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।’

পোস্টে আরও বলা হয়, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মতিঝিল থানার কোনো কমিটি নেই। কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি নেই। কমিটি গঠন করার লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে। ভিডিওতে ওই দুর্বৃত্তের বিরুদ্ধে মতিঝিল থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত হয়ে তাকে আইনের আওতায় আনতে মামলা দায়ের করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জানা গেলো রাজশাহীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যার পেছনের কারণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় গত ১৪ এপ্রিল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুহুল আমিন নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

ওসমান হাদির আত্নার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জে বুভিন্ন মসজিদে দোয়া

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে

ছাত্র আন্দোলন কর্মীদের ওপর হামলা, আহত ৫

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর) মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন গুরুতর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে শাসক স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া

শরীয়তপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ভেদেরগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায়