ভ্রাম্যমান আদালতে তাড়াশে অবৈধভাবে খনন করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে এক ঠিকাদার কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝুরঝুরি এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার ঝুরঝুরি গ্রামের মাঠে একই গ্রামের বাসিন্দা ফজলার রহমানের জমি লিজ নিয়ে গোলাম মোস্তফা নামের জনৈক্য ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান অভিযান পরিচালনা করে ঠিকাদার গোলাম মোস্তফা কে আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে নগদ এক লাখ জরিমানা সহ অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
গোলাম মোস্তফা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা ফেরত দেয়ায় মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, কোনো ভাবেই পুকুর খনন করতে দেয়া হবেনা। পুকুর খননের ফলে একদিকে কৃষিজমি কমে আসছে, অপরদিকে জলাবদ্ধতায় ফসলহানী সহ জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যেখানেই পুকুর খনন,সেখানেই  অভিযান পরিচালনা করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ

প্যারোলে মুক্তি পেলে পাক-আফগান সংঘাত সমাধানের প্রস্তাব ইমরান খানের

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য প্যারোলে

শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট

ডেস্ক রিপোর্ট: ২০২৫-এ এসে ২০১৩ ফেরানোর চেষ্টা করবেন না বলে সাবধান করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।’ মঙ্গলবার (১১ মার্চ) রাত

জাকসু নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থানরত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট ভাইকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বড় ভাইও। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী