ভূঞাপুরে সালিশি বৈঠকে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত ২২, নেপথ্যে অবৈধ বালুঘাটের দখল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু ঘাটের দখল ও কনসোর্টিয়ামের টাকা ভাগাভাগিকে কেন্দ করে আয়োজিত সালিশি বৈঠকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজারে ওই ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় আহতদের মধ্যে নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখসহ তার গ্রুপের ১০ জন এবং মাটিকাটা এলাকার বিএনপির সদস্য রিপন ডাক্তার গ্রুপের ১২ জন আহত হয় বলে তারা জানান।

স্থানীয়রা জানায়, ভূঞাপুরের সিরাজকাদী বাজার এলাকার বাগানবাড়ীর অবৈধ বালুঘাটের নিয়ন্ত্রণ ও বালুঘাটের কনসোর্টিয়ামের বিপুল অংকের টাকা ভাগবাটোয়ারা করার জন্য ন্যাংড়া বাজারে শনিবার দুপুরে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সালিশি বৈঠকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সলিমুজ্জামান তালুকদার সলু, নিকরাইল বিএনপির সভাপতি অ্যাডভাকট সাইফুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জুলহাস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাজিব হোসেনের উপস্থিতিতে বৈঠক চলাকালে একপর্যায়ে বিএনপির আব্দুল লতিফ ও রিপন ডাক্তার এ দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার পরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুইপক্ষের ২২ ব্যক্তি আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের মধ্যে এক নারীসহ ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহত রিপন ডাক্তার বলেন- আব্দুল লতিফ তার দলবল নিয়ে বিগত ১৬-১৭ বছর নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নূহু মেম্বারের সঙ্গে আঁতাত করে আমাদের জায়গা-জমি অবৈধভাবে জবরদখল করে বালুর ব্যবসা করছে। সেখানে তাদের কোনো জমি-জমা নেই। গত ১৫ ফেব্রুয়ারি আমাদের জায়গায় ঘর তুলে বালুর ব্যবসা করার জন্য দখল নেই। এ কারণে আব্দুল লতিফ ও তার লোকজন বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দিত। বিষয়টি সমাধানের জন্য শনিবার দুপুরে ন্যাংড়া বাজারে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সালিশে আব্দুল লতিফের লোকজন হট্টগোল সৃষ্টির একপর্যায়ে উপজেলার বিএনপির নেতারা বৈঠক স্থগিত করেন। পরে হঠাৎ লতিফের লোকজন আওয়ামী লীগের লোকজনের সহযোগিতায় আমাদের লোকজনের উপর হামলা করলে ১২ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহত আব্দুল লতিফ গ্রুপের ২নং ওয়ার্ড (পলশিয়া) বিএনপির সভাপতি হোসেন আলী শেখ বলেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের ভাই-ভাতিজা ও রিপন ডাক্তারের লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে। এতে আমিসহ ১০ জন আহত হই। এ ব্যাপারে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আব্দুল লতিফ গ্রুপের অপর আহত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাহানুর রহমান সোহাগ বলেন, রিপন ডাক্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বহিরাগত লোকজন নিয়ে সালিশি বৈঠকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমাদের এক নারীসহ ১০ জন আহত হয়েছেন এবং আমি সহ পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি।

এ প্রসঙ্গে নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে ন্যাংড়া বাজারের জাহাজমারা স্মৃতিস্তম্ভের পাদদেশে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেই সালিশি বৈঠকে লোকজন বেশি হওয়ায় তা স্থগিত করে দেওয়া হয়। পরে রাস্তায় বিএনপির দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শনিবার বিকালে নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজারে অবৈধ বালুঘাটের দখল নিয়ে সালিশি বৈঠকে সংঘর্ষ হচ্ছে এমন ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের আমীরকে নিয়ে অপপ্রচার চালিয়ে সত্য গোপন করা যাবে না: ড.শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক: একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নামে মিথ্যাচার করছে। তারা আসলে জামায়াতের চারিত্রিক মাধুর্য ও জনগণের সাথে আমাদের সুসম্পর্ক দেখে

আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো: ট্রাইব্যুনালে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, প্রধান তিন আসামি পলাতক

অনলাইন ডেস্ক: আশুলিয়ায় গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (২৪

সিরাজগঞ্জে সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে

শাহজাদপুরে নৌকাডুবি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার ব্রজবালা গ্রামের আব্দুস সালামের

অফিস সহকারীর পাঁচ কোটি টাকার সম্পদের পাহাড়! দুর্নীতির অভিযোগ দুদকে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মোহাম্মদ আব্দুস সোবাহানের প্রত্যক্ষ সহযোগিতায় অফিস সহকারী

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: ১০ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১০ দলের জোটকে আপনারা ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান যাতে সরকার