ভুল লাঠিচার্জের ঘটনায় পতাকা বিক্রেতাকে সেনাবাহিনীর ১ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের সময় ভুলবশত লাঠিচার্জের শিকার হওয়া এক পতাকা বিক্রেতাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাহিনীটি।

বুধবার (১১ জুন) গুলিস্তান আর্মি ক্যাম্পে পতাকা বিক্রেতার হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (১০ জুন) ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ৪ নম্বর গেটের বাইরে টিকিটবিহীন কিছু দর্শক জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন এবং মব ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হন। এ সময় ভুলক্রমে এক পতাকা বিক্রেতা লাঠিচার্জে আক্রান্ত হন, যা ছিল সম্পূর্ণ অনভিপ্রেত।

ঘটনাটি সেনাবাহিনীর নজরে এলে দ্রুত তাকে খুঁজে বের করে দুঃখ প্রকাশ করা হয় এবং সহানুভূতির নিদর্শনস্বরূপ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট সেনাসদস্যের বিরুদ্ধে বাহিনীর প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সবসময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে। কোনো নাগরিকের অকারণে ক্ষতিগ্রস্ত হওয়া সেনাবাহিনী কাম্য মনে করে না। তবে জাতীয় স্বার্থে শৃঙ্খলা রক্ষায় বাহিনীটি সবসময় সচেষ্ট।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’-রাকিব-নাছিরের ব্যক্তিগত আলাপ ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)’ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে

গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, আর স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি: জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই” – এই স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পদযাত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টা

দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের

জবি শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: প্রধান বিচারপতির বাসভবনের পশ্চিম গেইটসহ কাকরাইল মসজিদের সামনের চৌরাস্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝেই নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার

রায়গঞ্জে অংশীদার স্কুলগুলোর সঙ্গে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে সিরাজগঞ্জের রায়গঞ্জে অংশীদার বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে

বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও ১৯ লাখ টাকা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ টাকা ও ইয়াবা বড়ি উদ্ধার