ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর: কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের শরণার্থী শিবিরে অতিরিক্ত ভিড় ও পরিবেশগত চাপ কমাতে রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তর করে সরকার। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, এ উদ্যোগ মানবিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই প্রত্যাশিত ফল দেয়নি।

বিশ্বব্যাংকের “বিয়ন্ড ক্যাম্পস অ্যান্ড কমিউনিটিজ: দি ইকোনমিকস অব রিফিউজি রিলোকেশন ইন বাংলাদেশ” শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ভাসানচরে প্রতি শরণার্থীর বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৮১০ মার্কিন ডলার, যেখানে কক্সবাজারে এ ব্যয় ৪৩০ থেকে ৫৮০ ডলার। খাদ্য সহায়তায় ভাসানচরে মাথাপিছু বছরে ৪৭০ থেকে ৫৬৫ ডলার খরচ হলেও কক্সবাজারে এ খরচ ১৫০ থেকে ১৮০ ডলারের মধ্যে।

গবেষণা অনুযায়ী, ভাসানচরে স্থানান্তরিত পরিবারগুলোর খাদ্য গ্রহণের মান কক্সবাজারের তুলনায় ৪৪ শতাংশ কমেছে, খাদ্যের বৈচিত্র্য ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং দৈনিক খাদ্য গ্রহণ প্রায় ৪৭ শতাংশ কমেছে। পাশাপাশি মাঝারি থেকে গুরুতর বিষণ্নতায় আক্রান্তের হার বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ এবং শারীরিক অসুস্থতার হার ১৭ শতাংশ বেশি।

কর্মসংস্থানের ক্ষেত্রেও ভাসানচরের অবস্থা পিছিয়ে। সেখানে শ্রমিকদের গড় আয় কক্সবাজারের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম। খাদ্য সহায়তা পাওয়ার সম্ভাবনা ২৮ শতাংশ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়ার হার ৩৮ শতাংশ কম।

বিশ্বব্যাংক বলছে, এর মূল কারণ ভাসানচরের ভৌগোলিক বিচ্ছিন্নতা। মূল ভূখণ্ড থেকে ৬০ কিলোমিটার দূরের এ দ্বীপে বাজার, শ্রমবাজার কিংবা সরবরাহ চেইন গড়ে ওঠেনি। ফলে সব ধরনের সেবা ও পণ্য সরবরাহ পুরোপুরি বাইরের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা ব্যয় বহুগুণ বাড়িয়েছে।

এ বিষয়ে শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, “ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি।” তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, “জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমিত পর্যায়ে এ রিলোকেশন প্রয়োজন ছিল এবং এতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে।”

সব মিলিয়ে গবেষণা প্রতিবেদন বলছে, ভাসানচর মডেল মানবিক ও অর্থনৈতিক দিক থেকে টেকসই নয়। বরং এটি ব্যয়সাপেক্ষ একটি উদ্যোগে পরিণত হয়েছে, যার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গণঅধিকারের রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রাশেদে অভিযোগ করেন, ড.

বিমানবন্দরে আগুনের রহস্য অনুসন্ধানে ঢাকায় এল ৪ দেশের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিডিপি ঘুরকা কার্যালয়ে শিশু অধিকার বিষয়ক

পিআর পদ্ধতির নির্বাচনে সমর্থন নেই বিএনপির: ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের দল প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে

আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবো।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে