ভারত-পাকিস্তান সংঘাত-আমাদের ভাবার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন অবস্থায় দেশ দুটির মধ্যকার সংঘাত “আমাদের কোনও বিষয় নয়” বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে ওয়াশিংটন চেয়েছিল, কিন্তু ‘এটা মূলত আমাদের কোনও বিষয় নয়’।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো-তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা। কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই কথা বলে আসা ভ্যান্স আরও বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনও ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শত শত বাংলাদেশিকে ভারতে পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করত এই ‘গুরু মাতা’

আন্তর্জাতিক ডেস্ক: জাল কাগজপত্র ব্যবহার করে গত ৩০ বছর ধরে ভারতে বসবাস করছিলেন এক বাংলাদেশি রূপান্তরকামী। ২০০ জনের বেশি বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের অভিযোগে গত

শ্বশুর-শাশুড়ির সেবা-যত্ন করে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক: একই বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থেকে সেবা-যত্ন করায় সম্মাননা পেয়েছেন ১২ পুত্রবধূ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি সামাজিক সংগঠন।

থানার ভেতরে ঢুকে এএসআইকে ছুরিকাঘাত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে আজ জবানবন্দি দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী