ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামিয়ে ৭টি নোবেল চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আবারো নোবেল পুরষ্কারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানসহ ‘সাতটি যুদ্ধের অবসান’ ঘটানোর জন্য তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত।

স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে আমাদের প্রতি এমন সম্মান দেখানো হচ্ছে, যা আগে কখনো হয়নি।’

‘আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ বন্ধ করছি। আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও।’ তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের কথা ভাবুন। জানেন আমি কীভাবে তাদের যুদ্ধ থামালাম—বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি উভয় নেতার প্রতিই গভীর শ্রদ্ধা রাখি। আপনারা এসব যুদ্ধ দেখুন, যেগুলো আমরা থামিয়েছি।‘

‘একবার ভেবে দেখুন—ভারত-পাকিস্তান; থাইল্যান্ড-কম্বোডিয়া; আর্মেনিয়া-আজারবাইজান; কসোভো-সার্বিয়া; ইসরাইল- ইরান; মিশর-ইথিওপিয়া; রুয়ান্ডা-কঙ্গো, আমরা সবগুলো থামিয়েছি। এর ৬০ শতাংশই থেমেছে বাণিজ্যের কারণে।’

তিনি আরও বলেন, ‘ভারতের ক্ষেত্রে যেমন বলেছিলাম—‘‘দেখো, যদি তোমরা লড়াই করো, তবে কোনো বাণিজ্য হবে না, আর তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে।’’ তারা থেমে গিয়েছিল।’

ট্রাম্প বলেন, ‘আমাকে বলা হয়েছিল যদি আমি রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে পারি, তাহলে আমি শান্তিতে নোবেল পুরস্কার পাবো। আমি বললাম, ‘‘তাহলে বাকি সাতটির কী হবে? প্রতিটির জন্য তো আমার একটি করে নোবেল পাওয়া উচিত’’। তারা বলল, ‘‘কিন্তু যদি আপনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন, স্যার; তাহলে আপনি নোবেল পাবেন’’। আমি বললাম, ‘‘আমি সাতটি যুদ্ধ থামিয়েছি। ওটা একটাই যুদ্ধ, যদিও বড় একটি’’।’

তিনি জানান, রাশিয়া ইউক্রেন সংঘাত সমাধান সহজ হবে ভেবেছিলেন, কারণ তার সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভালো সম্পর্ক আছে তবে তিনি হতাশ। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ‘তার (পুতিন) প্রতি আমি হতাশ, কিন্তু সম্পর্ক আছে। আমি ভেবেছিলাম এটিই সবচেয়ে সহজ হবে। তবে যেভাবেই হোক এটি সমাধান করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির ব্যানার নিয়ে মানববন্ধনে আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি যারা মানববন্ধনে বক্তব্য রাখেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের

সলঙ্গার হাটিকুমরুলে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

লুৎফর রহমান: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে সলঙ্গার হাটিকুমরুল বাজারের উজ্জ্বল হোসেন গংদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে

বেলকুচিতে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী

শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ দেওয়া হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা