ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে অবৈধ অস্ত্র ঢুকছে দেশে

নিজস্ব প্রতিবেদক: ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি। বাবর বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আসলাম।,

তারেক রহমান ফেরার বিষয়ে কোন আলোচনা হয়েছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন। কি বিষয়ে আপনার উদ্বেগ জানিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে শেখ হাসিনা সঙ্গে বৈঠক করেছে। সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়েও উদ্বেগ আছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার।

এদিকে দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার ৪টা ২২ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান ‍উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায়

এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম

রাজশাহীতে পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন টিকা পাড়া বৌ বাজার মোড় সংলগ্ন (কেমিকো ঔষধ কোম্পানির পিছনে) পচার পুকুরটির হত্যা বন্ধ ও সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা

হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে দেশের কয়ের জায়গায় বিক্ষিপ্ত নাশকতা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।