ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ড. কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল। শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পিনাকী ভট্টাচার্য।
তিনি লেখেন, “আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়েছে। ভারতমাতা তার শত্রুদের চিনে। বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?”
এর একদিন আগে, শুক্রবার (৯ মে), ভারত সরকারের অনুরোধে ইউটিউব বাংলাদেশি চারটি টেলিভিশন চ্যানেল ভারতে বন্ধ করে দেয়। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি।
ভারত থেকে বিবিসির একজন প্রতিনিধি নিশ্চিত করেন, ওই চ্যানেলগুলো ইউটিউব ভার্সনে আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এমন একটি মেসেজ—“সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।”
ডিসমিসল্যাব ভিপিএনের মাধ্যমে মোট ৩৮টি টিভি চ্যানেল যাচাই করে নিশ্চিত করেছে, শুধুমাত্র এই চারটি চ্যানেল ভারতে বন্ধ। যমুনা টেলিভিশন জানিয়েছে, ইউটিউব কর্তৃপক্ষ তাদের একটি অফিশিয়াল নোটিশ দিয়েছে এই ব্লকিং সংক্রান্ত বিষয়ে।
ডিসমিসল্যাবের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, কোনো কনটেন্ট যদি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করা হয়, তাহলে সরকার ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মকে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম X (পূর্বের টুইটার) জানায়, ভারত সরকারের অনুরোধে তাদের প্রায় ৮,০০০ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনসিপি কমিটিতে নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। হঠাৎ করে

মেসির জাদুকরী ফ্রি-কিক! মায়ামির দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আটলান্টায় পর্তুগিজ জায়ান্ট পোর্তোর বিপক্ষে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে

রাগাসা’র তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, বিপর্যস্ত হংকং

আন্তর্জাতিক ডেস্ক: বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘রাগাসা’ তাইওয়ানে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ১২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। টাইফুনের প্রভাবে জলাশয়

নির্বাচনী ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা

শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড ও শীলকূপ টাইমবাজার ইউনিট জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম-২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারী)

রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ