ভারতে কাপড় খুলে ধর্ম নিশ্চিতের পর মুসলিম কৃষককে হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হেফাজতে এক মুসলিম কৃষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী কৃষক জাহানুর হককে জামা খুলে ধর্ম নিশ্চিত করে তাকে নির্মমভাবে মারধর করার পর হত্যা করেছে বিএসএফ।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটে গত ৩ এপ্রিল ভোরাম পয়াস্তি গ্রামের কাছে সীমান্ত পিলার নম্বর ৯২৯-এর আশপাশে। স্থানীয়দের দাবি, বিএসএফ তাকে ঠাণ্ডা মাথায় খুন করেছে।

মাক্তুব মিডিয়ার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহানুর হকের পরিবার জাতীয় মানবাধিকার কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, জাহানুর হক যখন মাঠে পানি দিতে যাচ্ছিলেন, তখন বিএসএফ সদস্যরা তাকে আটকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএসএফ সদস্যরা প্রথমে জাহানুরকে জোরপূর্বক জামা খুলতে বাধ্য করে। তার ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাকে অমানবিকভাবে মারধর করা হয় বলে জানায় তারা।’

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত বিএসএফ কোম্পানি কমান্ডার বলবন্ত প্রথমে জাহানুরকে মাটিতে ফেলে তার বুকে দাঁড়িয়ে গুলি করেন, যা তার তলপেটে লাগে। এরপর বিএসএফ সদস্য তার মাথায় আরেকটি গুলি চালান। আহত অবস্থায় জাহানুরের মরদেহ প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত খোলা জায়গায় পড়ে ছিল। এসময় বিএসএফ সদস্যরা স্থানীয় গ্রামবাসী ও পরিবারকে তার কাছে যেতে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। দুপুর নাগাদ স্থানীয় দিঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দিঘাটা সাব-ডিভিশনাল হাসপাতালে নিয়ে যায়। জাহানুরের মরদেহ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে পাঠানো হলেও চিকিৎসকের অনুপস্থিতির কারণে ময়নাতদন্ত একদিন পিছিয়ে যায়। অটোপসিতে মাথার খুলির অংশ পরীক্ষা না করায় প্রক্রিয়াগত গাফিলতিরও অভিযোগ উঠেছে।

কোচবিহারে গুলিবিদ্ধ হয়ে নিহত জাহানুর হকের মৃত্যু ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানবাধিকার সংগঠনগুলো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। নিহত জাহানুর হককে বিএসএফ ‘চোরাকারবারি’ বলে অভিযুক্ত করলেও, এখনও পর্যন্ত কোনও তদন্ত শুরু হয়নি। নিহতের মা রিনা বিবি অভিযোগ করেন, ঘটনার পরপরই লিখিত অভিযোগ জমা দিয়েও প্রশাসন থেকে কোনও আইনি সহায়তা পাওয়া যায়নি। যদিও, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে, অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি বা সাময়িক বরখাস্ত, গৃহীত হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

 বেলকুচিতে জাতীয় তাঁতি সমিতির মত বিনিময় সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁত সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে

ধানমন্ডি ৩২ নম্বরে কড়া পাহারায় সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে গতকাল সোমবার দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা বসিয়েছে। পুলিশের পাশাপাশি

ধানমন্ডি ৩২ নম্বরে ভয়াবহ গোপন আস্তানার সন্ধান, যা যা পাওয়া গেলো সেই আস্তানায়

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ

অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭), মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে বাউফল

বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হতে পারে। আজকের দিনটিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে

পাক-আফগান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার জানান, দুই দেশের