ভারতের বিহারে মন্দিরে পদপিষ্টে নিহত ৮

অনলাইন ডেস্ক ভারতের বিহারের নালন্দায় শীতলা মন্দিরে পদপিষ্টের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মন্দির চত্বরে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি মঙ্গলবার শীতলা মন্দিরে পূজা দিতে বহু ভক্ত সমাগম হয়। ওইদিন মন্দির এলাকায় ভিড় ছিল অস্বাভাবিক। লাইনে দাঁড়িয়ে পূজার অপেক্ষারত ভক্তদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে পদপিষ্টের ঘটনাটি ঘটে।

নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

বিহার সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে চার লাখ ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি করে মোট ছয় লাখ রুপি প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক যুগ পর দামেস্কে সৌদি ফ্লাইট, সম্পর্ক স্বাভাবিকের পথে নতুন দিগন্ত

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৫ জুন) সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সৌদি আরবের প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট। তুর্কি সংবাদ

দেওবন্দের প্রধান আল্লামা আরশাদ মাদানী এখন ঢাকায়, বয়ান করবেন আজ

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন (প্রধান শিক্ষক) ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা

গলায় ফাঁস লাগিয়ে বাঁশখালীতে গৃহবধুর আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।

বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে। কাজের গতি কম থাকাসহ বিভিন্ন প্রশাসনিক ও

ভারতের সামনে মাথানত করা জালেম বিএনপিকেও পালাতে হবে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক: জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, যেই দলের নেতা নিজের মাতৃভূমিতে পা রাখবে সেটার সিদ্ধান্ত একা নিতে পারেন না, সেই নেতার নেতৃত্বে নতুন

বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান

আন্তর্জাতিক ডেস্ক: বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত গুজবের মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঁচে আছেন দাবি করে তার কার্যালয় থেকে ভিডিওবার্তা প্রকাশ