ভারতের আধার কার্ডের অভিজ্ঞতায় দেশে চালুর চিন্তা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড

নিজস্ব প্রতিবেদক: ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন ধরনের তথ্য ও সরকারি সেবা একটি কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন–এর সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগসংক্রান্ত আলোচনার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, নাগরিকদের তথ্য ও বিভিন্ন সেবা একত্রে ব্যবস্থাপনার লক্ষ্যে একক কার্ড চালুর সম্ভাবনা নিয়ে কাজ চলছে। ভারতের আধার কার্ড ব্যবস্থার অভিজ্ঞতা এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সরকার কাজ করছে। বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঋণের পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধির সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জ্বালানি খাতে অতীতের চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগের সরকারের সময়ে কিছু চুক্তি অসম ছিল। তাই ভবিষ্যতে ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি খাতে চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয় কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এমন চুক্তি করা হবে যাতে দেশের স্বার্থ অগ্রাধিকার পায় এবং একই ধরনের চুক্তির পুনরাবৃত্তি না ঘটে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টয়লেটে নকল মিললে দায় কেন্দ্রের, কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : জামায়াত প্রার্থী শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির বলেছেন, নির্বাচনে তিনি হারলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় একটি বড় ফুলের তোড়া নিয়ে যাবেন। একইভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রাসেল ইকবাল মিয়া

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার অন্তর্গত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা

গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে শাহবাগবিরোধী ঐক্য’র হামলায় আহত ১২

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার বিকাল সাড়ে ৩টার