ভাতার কার্ডে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে সরকারি ভাতার কার্ড দেওয়ার নামে দুস্থ নারীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার সান্তাহার পৌরসভার মালশন ও সাহেবপাড়া এলাকায় আতিকুর রহমান আতিক নামের এক ব্যক্তি গত কয়েক দিনে দেড় শতাধিক নারী-পুরুষের কাছ থেকে ৩৫০ টাকা করে হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, আতিক নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দাবি করে টিসিবি, বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড দেওয়ার প্রলোভন দেখান। এ সময় তিনি ভোটার আইডি, ছবি এবং আবেদন ফি বাবদ টাকা নেন। কিন্তু কার্ড না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি জানাজানি হলে জনগণের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তারা টাকা আদায়কারী প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মালশন এলাকার মিজানুর রহমানের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মালশন ও সাহেব পাড়ায় খোঁজ নিলে কার্ড দেওয়ার নামে টাকা আদায়ের সত্যতা মেলে। ভুক্তভোগীরা এর সত্যতা নিশ্চিত ও টাকা দিয়েও কার্ড না পাওয়ায় হতাশা প্রকাশ করেন।

ভুক্তভোগী রেহেনা বেওয়া জানান, মালশন এলাকার আতিক ও তার সহপাঠীরা কয়েক দিন আগে তার বাড়িতে আসেন। তারা তাকে জানান- আদমদীঘি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তাকে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার নামে ভোটার আইডির ফটোকপি ও ছবি নেন। এছাড়া অনলাইনে আবেদন করার ফি বাবদ ৩৫০ টাকা নেওয়া হয়।

রেহেনা বেওয়া জানান, অভাবের সংসার হলেও ভাতা পাওয়ার আশায় তিনি টাকা দিয়েছেন। খোতেজা নামে এক নারী জানান, তার স্বামী পেশায় অটোরিকশা চালক। কয়েকজন ছাত্র গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভাতার কার্ড দেওয়ার কথা বলেন। সরকারি সুযোগ সুবিধা পেতে তারা তাদের প্রলোভনে রাজি হন। তখন তার স্বামীর ভোটার আইডি দেখে বয়স্ক ভাতার কার্ড করা সম্ভব বলে জানান। এতদিন কেন কার্ড করা হয়নি বলে নানা প্রশ্ন করেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন খরচের নামে তার কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হয়েছে।’

বেকার আজিবর হোসেন (৬৩) জানান, বয়স কম থাকায় সান্তাহার পৌরসভায় গিয়েও কার্ড করা সম্ভব হয়নি। দুই দিন আগে এলাকার ছেলেরা এসে বয়স্ক ভাতার কার্ড করে দিতে চাইল। বিনিময়ে তাদের চাহিদামতো টাকা দেওয়া হয়েছে।

রাকিবুল হাসান, শাহজাহান আলম, মিজানুর রহমান, সিরাজুল ইসলামসহ এলাকাবাসী জানান, বেশ কয়েক দিন ধরে এলাকার কিছু ছেলে নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দাবি করছে। তারা সরকারের বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার নামে বাড়ি বাড়ি যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্তত ১৫০ জন দুস্থ নারী ও পুরুষের কাছে কার্ড করে দেওয়ার নামে ৩৫০ টাকা করে হাতিয়ে নিয়েছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।’

অভিযোগ প্রসঙ্গে সান্তাহারের মালশন গ্রামে আতিকুর রহমান ওরফে আতিকের সঙ্গে যোগাযোগ করলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নই। কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

আদমদীঘি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল ফাহাদ জানান, আতিকুর রহমান বা আতিক নামে তাদের কোনো প্রতিনিধি নেই। আমাদের নাম ভাঙিয়ে টাকা উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, সরকারি কোনো সুযোগ-সুবিধা পেতে টাকা দিতে হয় না। বিশেষ করে যেকোনো ভাতা সংক্রান্ত। তিনি এ বিষয়ে খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পবিত্র আশুরা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

অনলাইন ডেস্ক: হিজরি ১৪৪৭ সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন বাংলা নববর্ষ-১৪৩২-কে বরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ‘জনসেবা

মমতাজের নতুন ভিডিও ভাইরাল, অবস্থান সম্পর্কে যা জানা গেল!

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রখ্যাত লোকগানের শিল্পী মমতাজ বেগম। চার দশকেরও বেশি সময় ধরে গানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে তার জীবনযাত্রা ও রাজনৈতিক

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নীকান্ড, লুঠপাট ও দিনদুপুরে পিটিয়ে মর্মান্তিকভাবে ১৫ পুলিশ হত্যাকান্ডের মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে যৌথ বাহিনীর হাতে

বাঁশখালীতে ৭৫ হাজার টাকা মূল্যের চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার, গ্রেফতার ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যাক্ত ১০টি এ্যাংগেল উদ্ধারপূর্বক চুরির সাথে জড়িত আনোয়ার কবির (১৯) নামে একজন কে

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্ট

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের উচ্চপদস্থ সূত্র বৃহস্পতিবার আমার দেশকে এ