ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস মার্চ মাসে চীন সফর করেন এবং রাষ্ট্রপতি সি’র সঙ্গে অনেক বিষয়ে একমত হন। উভয়পক্ষ রাজনৈতিক আস্থা আরও গভীর করার এবং রাষ্ট্রীয় শাসনব্যবস্থা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।’

রোববার রাজধানীর একটি হোটেলে চীনা প্রেসিডেন্ট সি জিন পিং-এর লেখা বই ‘সি চিন পিং: দেশ প্রশাসন’ বাংলা ভাষায় প্রকাশিত হয়। ঢাকার চীনা দূতাবাস ও চীনা ফরেন ল্যাঙ্গুয়েজ প্রেসের আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, ‘রাষ্ট্রপতি সি জিন পিং-এ বইয়ে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার ধারণা, সে সঙ্গে আধুনিকীকরণের দিকে চীনের পথ ব্যাখ্যা করেছেন। এ ধারণাগুলো অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং পারস্পরিকভাবে শক্তিশালী।’

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘চীনা প্রেসিডেন্টের বইয়ের বাংলা প্রকাশনা আমাদের জন্য একটি বড় উপহার। বইটি পড়লে সি’র রাজনৈতিক দর্শন ও চ্যালেঞ্জ জানা যাবে।’

তিনি জানান, ‘ঢাকায় চীনা সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা ও ঢাকায় চীনা অপেরা প্রদর্শনীর জন্য একটি উদ্যোগ নেয়া হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের প্রেসিডেন্ট দু ঝানুওয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় ৬ হত্যায় হানিফ, হেনরিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আরও তিনটি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরিসহ

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ

মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মহসিন কলেজ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আটক ছাত্রলীগ নেতা আরিফের পক্ষে থানায় তদবির করতে আসে শিবিরের

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে এ

শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারী) সকালে ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। সহকারী কমিশনার