ভবিষ্যতে এতিমদের মধ্যে কেউ প্রধানমন্ত্রী হবে: বিরোধী দলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ‘ইয়াতিমদের সম্মানে’ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

জামায়াত আমির বলেন, একদিন দেশে এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে৷ জামায়াত সে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে। এ সময় সবাইকে দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা নেয়া আপনাদের দায়িত্ব। কিন্তু এর বিপরীত কিছু হলে, আমরা ১৮ কোটি মানুষের পক্ষে থাকব, আমরা কোনো আপস করব না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেহেরপুরে আবারো বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে

জাতীয় নির্বাচনের তারিখ কি ৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সর্বশেষ গত সোমবার বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যেই

দিবসের তালিকায় ৭ মার্চ রাখা হয়নি, আছে ৫ আগস্ট ও ১৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের যে তালিকা প্রণয়ন করেছিল, তা বহাল রেখেছে তারেক রহমানের

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেশের

জাকসু নির্বাচনের ফল প্রকাশে দেরি, শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল এখনও ঘোষণা করা যায়নি। হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয়

টিউলিপ-শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব

বিশেষ প্রতিনিধি: টিউলিপ সিদ্দিক, তার বোন আজমিনা সিদ্দিকসহ শেখ হাসিনা পরিবারের ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে