ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়ির গান নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।’

নিহত ময়না আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার কন্যা। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

জানা যায়, পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহানের মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তার সাথে বিয়ে হয়। বৃহস্পতিবার ছিল বিয়ের আয়োজন। এ বিয়ের অনুষ্ঠানে বিকেলে পাশের গ্রাম চাউরাখোলা গ্রামের ছেলেরা গানবাজনা শুনতে আসে বরপক্ষের বাড়িতে। উচ্চ শব্দে গানবাজনাকে কেন্দ্র করে বর পক্ষের সঙ্গে চাউরাখোলা ছেলেদের ঝগড়া হয়। পরে চাউরাখোলার ছেলেরা বিষয়টি মীমাংসার জন্যে কনের চাচা হোসেন মিয়া মিয়াকে জানায়। হোসেন মিয়া বিষয়টি মীমাংসা না করে উল্টো চাউড়াখোলা ছেলেদের উপর ক্ষুব্ধ হয়। একপর্যায়ে চাউড়াখোলা গ্রামের বেলাল মিয়া নামে এক যুবককে চর থাপ্পড় দেয়।

পরে চাউরাখোলা গ্রামের যুবকরা সংঘবদ্ধ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মনিপুর আতকাপাড়া গ্রামে কনেপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার নামে ১২ বছরের এক শিশুকন্যা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ইট পাটকেলের আঘাতে আরও অন্তত পাঁচজন আহত হয়। আহদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রওশন আলী জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ক্যাবের উদ্যোগে দ্রব্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রচারণামূলক কর্মসূচি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারণামূলক কর্মসূচি

সিরাজগঞ্জে ভেজাল শুভর কারখানায় লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা এলাকায় লাইসেন্স ছাড়াই পুষ্টি ভূষি উৎপাদন এবং ভেজাল ও মিথ্যা তথ্যসম্বলিত মোড়ক ব্যবহার করে বাজারজাত করার

সাংবাদিক শিশিরের ওপর হামলা, তিন আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ভিজিডি চাল কেনাবেচায় অনিয়মের তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে

ইরানি ড্রোন হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইউক্রেনীয় বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোনের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর আত্মরক্ষায় সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে দুই শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। ইরানের শাহেদ ড্রোন ২০২২

১৮ বছর পর সব মামলা থেকে নিস্কৃতি পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সব মামলা থেকে পরিত্রাণ পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে ৩৭টি মামলার সব ক’টি থেকে

বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। নিহতরা হলেন,