বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নব গঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির পৌর সদরে অবস্থিত বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নব গঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ এবং প্রভূপাদ রঞ্জন গোস্বামীর পরলোক গমন হেতু স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকালে অত্র কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার সাধারন সম্পাদক শ্রী দুলাল চন্দ্র মজুমদারের সঞ্চালনায় ও সভাপতি শ্রী হেমেন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের বাহুকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পরম বৈষ্ণব সমর কুমার মন্ডল। এ সময় বক্তব্য রাখেন, বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার সহ-সভাপতি নিমাই চন্দ্র সাহা, সুব্রত পাল (এস পাল), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি বৈদ্য নাথ রায়, সাধারণ সম্পাদক অমৃত নারায়ন দে, বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার সহ-সভাপতি অসিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক নিখিল সাহা, কোষাধ্যক্ষ নিতাই সাহা প্রমূখ। এসময় প্রভূপাদ রঞ্জন গোস্বামীর পরলোক গমন হেতু স্বরণ সভায় তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দেশ ও সমাজের কল্যাণ ও শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ ও জাপার ঘাঁটি লক্ষ্য করে বিএনপির বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে জয়হীন থাকা ৫৭ আসনে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতি বা অনিশ্চিত অংশগ্রহণের

লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ৪০ গ্রাম প্লাবিত

অনলাইন ডেস্ক: মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় প্রায়

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় ধরা দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম ধরা পড়েছেন। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে ২৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার

সরকারি চাকরি সংশোধনী আইন বাতিলের দাবিতে সচিবালয়ে অচলাবস্থা, আজও চলবে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল থেকেই

১৬ বছর পর মুক্তি পেলেন ২৫০ বিডিআর

নিজস্ব প্রতিবেদক: রোববার থেকে শুরু হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার বিচারকাজ। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় ২৫০ জনের জামিন মঞ্জুর করেছেন অস্থায়ী আদালত।’ রোববার