বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ ইউসুফ আলী বাবু ও সেক্রেটারি আরিয়ান ইসলাম। বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেলকুচি পৌর সদরের জীনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে হল রুমে এ কমিটি গঠন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল আজিজ।

এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল,  পৌর আমির ছারোয়ার হোসেন ও ছাত্র শিবিরের জেলা এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলকুচি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু গত সেশনে উপজেলা সেক্রেটারি ছিলেন। অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি আরিয়ান ইসমাইল গত সেশনের উপজেলা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

থাইল্যান্ডজুড়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঢল

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার (২৮ জুন) ‘ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড’-এর ডাকে আয়োজিত এই

সিরাজগঞ্জ কাটাখালিতে পরিচ্ছন্নতা অভিযান

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার কাটাখালি খাল পরিস্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জের কাটাখালি নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি)

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা, নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।, মঙ্গলবার (১৪

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড

বৈঠকে উপদেষ্টা প্যানেলকে নিয়ে আপত্তি জানাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে কাদের কাদের নিয়ে এই আপত্তি, তাঁদের নাম প্রকাশ করেনি

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের মুখপাত্রের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম