বেলকুচিতে সিরাত মাহফিল, কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান: আলী আলমের

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: শুক্রবার বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সিরাজগঞ্জ-৫ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেন, “শত জুলুম-নির্যাতন ও মামলা-হামলার মধ্যেও জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই আমরা কুরআন ও সুন্নাহভিত্তিক মানবিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই।”

মার্কেট চত্বরে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন বড়ধুল ইউনিয়ন সভাপতি মাওঃ আব্দুস ছামাদ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উর-নবী সরকার, উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া, মাওঃ মোতাহার হোসেন সাইদুল, জামায়াত নেতা অধ্যাপক শাহজাহান আলী, হাফেজ হেলালউদ্দীন, হাফেজ মাওঃ আব্দুল মান্নান, মানিক চান ও আব্দুল আলীম রব্বানী।

সিরাত মাহফিলে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে অধ্যক্ষ আলী আলমের পক্ষে কুরআন ও রাসুল (সা.) সুন্নাহভিত্তিক সুখী ও সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জনমত গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এছাড়া ছাত্র-জনতা ও ভোটারদের কাছে আলী আলমের সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আতা হেনস্তার অভিযোগ উঠেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীর

দিনাজপুরে মাজারে দুর্বৃত্তের হামলা, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে

দুই আওয়ামী চেয়ারম্যান নিয়ে বিএনপি নেতার সমাবেশ

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের বোদা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে দুই আওয়ামী লীগ নেতার মাঝে বসে বিএনপির কেন্দ্রীয় নেতার সমাবেশ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি

প্রশাসন পুনর্গঠনে ধীরগতি, সচিব পদে শূন্যতা নিয়ে চাপে বিএনপি সরকার

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে নয়জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তি বাতিল এবং তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি রিসোর্ট

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনও