বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচার চায় খুশী খাতুন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচারের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দৌলতপুর গ্রামের ভুক্তভোগী নারী খুশী খাতুন।

রবিবার (১৬ মার্চ) সকালে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী খুশী খাতুন ও তার ভাই। স্বামী নাজিম আকন্দসহ অপর আসামীগনের বিরুদ্ধে লিখিত বক্তব্য নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, প্রায় সাতাশ বছর পূর্বে বিবাহ হয়, বিভিন্ন সময় আমার স্বামী যৌতুকের জন্য চাপ প্রয়োগ মারধর করে এবং অনেক সময় টাকা পয়সা দেয়ার পরেও বারবার একইভাবে টাকার দাবি করে মারধর করে। এনিয়ে বিভিন্ন সময় গ্রাম্য সালিশি মাধ্যমে মীমাংসা করলেও বার বার একইভাবে টাকা পয়সার চাপ দিয়ে মারধর করে আসছে। নানা অত্যাচারের মধ্যদিয়ে সংসার করে আসছি। আমার ৩ ছেলে-মেয়ে, এক মেয়ে এবং ছেলের বিয়ে হয়েছে। মেয়ের বিয়ে হওয়ার পর থেকে আরও বেশী নির্যাতন চালায়।

ইতিপূর্বে সার্কেল অফিসে নির্যাতনের বিষয়ে অভিযোগ করলে সেখানে এসে নির্যাতন করবেনা বলে স্বাক্ষর করে বাড়ি নিয়ে যায়। আমি নির্যাতন সহ্য করতে না পেরে এ ব্যপারে বেলকুচি থানাধীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১, আইনের আওতায় একটি মামলা (মামলা নং ১৯৯/২৪) নারী (১১) দায়ের করি ন্যায়বিচারের আশায়। কিন্তু মামলার ধীরগতি সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও মামলার অগ্রগতি হচ্ছে না। সর্বশেষ ভুক্তভোগী খুশী খাতুন আরও বলেন, ৫ লাখ টাকা আরও না দেওয়া হয় এবং কথিত ২য় বউকে না মেনে নিই। এরপর আমরা শুনতে পারি সে নাকি ২য় বিয়ে করে অন্য যায়গা কিনে সেখানে অবস্থান করছে।

আরও জানলাম ঐ বউ আরেক জনের বিবাহিত স্ত্রী এবং ঐ স্বামী একটা মামলাও করছে। তিনি বর্তমানে আটক আছে। তারা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি, ধামকি দিচ্ছে। ছেলে মেয়েদের সবাইকে ভিটেমাটি ছাড়া করবে বলে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলেও তার লিখিত বক্তব্য উল্লেখ করেন। সমস্যা নিরসনে ভুক্তভোগী নারী ন্যায় বিচারের দাবীতে কর্তৃপক্ষের কাছে। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ভাই আলামিনসহ তার পরিবারবর্গ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের

এলপিজি গ্যাসের দাম কমিয়েছে সরকার

অনলাইন ডেস্ক: ভোক্ত ‍পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে সরকার। চলতি মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা

নগদ লিমিটেডে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ

জোট ভেঙে পড়লো ইউটিজে, সংকটে নেতানিয়াহু সরকার

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে রাজনৈতিক সংকটে পড়েছেন। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে ইহুদি কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)।

দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় যশোরের জাফর, পাঠানো হবে যুদ্ধে

ঠিকানা টিভি ডট প্রেস: দুই সন্তানের বাবা জাফর হোসেনের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন। একটি এনজিও থেকে ৪ লাখ টাকা ও সুদের

সাইফের হামলাকারী বাংলাদেশি: মুম্বাই পুলিশ

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ