বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ: যুব সমাজের ঐক্যের আহ্বান অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেন, একটি মানবিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের শত্রু হিসেবে কাজ করেছে। বিরোধীদল ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, মামলা-হামলা ও নিপীড়ন চালিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। তিনি বর্তমান সরকারের শাসনকে ‘ফ্যাসিস্ট শাসন’ বলে অভিহিত করে বলেন, এটি দেশের ১৮ কোটি মানুষকে দমন ও নিপীড়নের মাধ্যমে জিম্মি করেছে।

অধ্যক্ষ আলী আলম বলেন, ৩৬ জুলাই’২৪ তারিখের গণঅভ্যুত্থানে তরুণ যুব সমাজ হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই দেশের উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মঙ্গলবার, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা যুব বিভাগের আয়োজনে ‘জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য’ শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ শেরনগর দলীয় কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, যুবনেতা অধ্যাপক মিজানুর রহমান ও আব্দুর রহমান প্রমুখ।

বিশেষ অতিথি বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট ইসলামকে নিয়ে হোক’—এই শ্লোগান ধারণ করে তারা মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠনে আল কুরআনের আদর্শ অনুসরণ করে সত্য ও ন্যায়ের পথে কাজ করবে।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে “শিশু অধিকার জানি, অন্যকে জানাই” এই

বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র: বিবিসিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং নিকোলাস মাদুরোকে আটক করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কলম্বিয়াকে লক্ষ্য করে একটি সামরিক অভিযানের বিষয়টি ‘ভালো শোনাচ্ছে’। ট্রাম্প

সিরাজগঞ্জে প্রাথমিকের এক শিশুকে মারধর করায় থানায় অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র নাঈম (১১) নামের এক শিশুকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর

ওসমান হাদির মাথা থেকে গুলি অপসারণে অস্ত্রোপচার চলছে: ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটকে থাকা

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের

বেলকুচিতে গণমাধ্যমে তাণ্ডব, অজ্ঞ লোকের বিজ্ঞ ভাব, বিশৃঙ্খলা করে সাংবাদিকতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: জমিতে ফসল ফলানোর জন্য যেমন অভিজ্ঞ কৃষকের প্রয়োজন, তেমনি জনগণের মাঝে ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য সর্বপ্রথম তাদের প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করা জরুরি। এই